
ফাইল ছবি।
শেষ আপডেট: 1 May 2025 10:53
দ্য ওয়াল ব্যুরো: বুধের পর বৃহস্পতিবারও নিজের খেলা দেখাবে বৃষ্টি। সঙ্গে প্রতিঘণ্টার ৩০ থেকে ৪০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। ফলে আপাতত এখনই জ্বালাপোড়া গরমের মুখোমুখি হতে হবে না। কিন্তু দিনের বেলা আদ্রতা জনিত অস্বস্তি অনূভূত হতে পারে। নতুন করে প্রখর তাপদাহের দাপট শুরু হতে পারে আগামী সোমবার থেকে (Weather Update)।
আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সাতজেলায় বজ্রপাত-সহ ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সঙ্গী হবে ঝোড়ো হাওয়াও। জেলাগুলি হল-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ এই সাত জেলাতে বজ্রবিদ্য সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। একইভাবে দার্জিলিং-সহ উত্তরের কয়েকটি জেলাতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৪ ডিগ্রি । বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৭৭ থেকে ৯৬ শতাংশের মধ্যে ঘোরাফেরা করবে।
আবহাওয়া দফতর জানিয়েছে, কালবৈশাখীর দাপট এখন চলছে। এই মুহূর্তে দক্ষিণ-পশ্চিম রাজস্থান এবং উত্তর-পূর্ব আসামে ঘূর্ণাবর্ত অবস্থান করছে। উত্তর-পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় এবং কোমোরিন এলাকায় আরও দুটি ঘূর্ণাবর্ত রয়েছে। আগামী ২ মে (শুক্রবার) নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় ঢুকবে।
শুক্রবার দক্ষিণবঙ্গের (South Bengal) সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ৪০-৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। কিছু জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনাও আছে। এই ক'দিন দিনের পাশাপাশি রাতের তাপমাত্রা কম থাকবে। তথৈবচ হাল উত্তরবঙ্গেও।