Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভোট মিটতেই রেমালের চোখ রাঙানি! দিঘায় প্রবল জলোচ্ছ্বাস, সতর্ক প্রশাসন

দুর্ঘটনা এড়াতে সমুদ্র পাড়ে হাই অ্যালার্ট জারি করেছে প্রশাসন। রয়েছে সরকারি নজরদারিও।

ভোট মিটতেই রেমালের চোখ রাঙানি! দিঘায় প্রবল জলোচ্ছ্বাস, সতর্ক প্রশাসন

দিঘায় প্রবল জলোচ্ছ্বাস।

শেষ আপডেট: 26 May 2024 11:26

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: ভোট মিটতেই রেমালের চোখ রাঙানি!

রেমাল যে ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে শনিবার বিকেলেই তার আভাস পেয়েছিলেন দিঘা-মন্দারমনি-তাজপুরের পর্যটক থেকে স্থানীয়রা। সমুদ্রের জলস্ফীতি জানান দিচ্ছিল, ঘূর্ণিঝড় আর বেশি দূরে নেই। 

শনিবার পূর্ব মেদিনীপুরের দুটি আসনে লোকসভা ভোট ছিল। ভোট মিটতেই রবিবার সকাল থেকে দিঘামুখী হয়েছেন পর্যটকরা। সকাল থেকে প্রবল জলোচ্ছ্বাস দিঘার সমুদ্রে। বড় বড় ঢেউ গার্ডওয়াল টপকে আছড়ে পড়ছে। রবিবার ছুটির দিন হওয়ায় পর্যটন শহরে উপচে পড়া ভিড়। দুর্ঘটনা এড়াতে সমুদ্র পাড়ে হাই অ্যালার্ট জারি করেছে প্রশাসন। রয়েছে সরকারি নজরদারিও।

কোস্টগার্ডের পক্ষে ক্রমাগত মাইকিং করে সমুদ্রে থাকা মৎস্যজীবী লঞ্চ, ট্রলারগুলিকে নিরাপদ জায়গায় চলে আসতে বলা হচ্ছে। জেলা পরিষদের তরফে উপকূলের সমস্ত গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি গুলোকে অ্যালার্ট থাকতে বলা হয়েছে। সমুদ্র বাঁধ যেখানে দুর্বল রয়েছে সেগুলো খতিয়ে দেখতে বলা হয়েছে।

দিঘার পাশাপাশি প্রশাসনিকভাবে মাইকিং চলছে হলদিয়া, গেঁওখালি, তাজপুর, মন্দারমনিতেও। হাওয়া অফিস জানিয়েছে, ঝড়ের প্রভাব পড়তে পারে সমুদ্র উপকূলবর্তী এলাকায়। অতীতে আমফান, আইলা, বুলবুল এর মত ঘূর্ণিঝড় চোখের সামনে দেখেছেন এলাকাবাসী। ক্ষয়ক্ষতিও হয়েছে প্রচুর। বাড়ি ভেঙে পড়েছে , নদীর বাঁধ ভেঙে গ্রামের পর গ্রামে চাষের জমিতে ঢুকেছে নোনা জল। 

সেকারণে তৎপর প্রশাসনও। জেলা সদর তমলুকের পাশাপাশি রামনগর ১, রামনগর ২, কাঁথি, খেজুরি, নন্দীগ্রাম এক, হলদিয়া ব্লক প্রশাসন কন্ট্রোল রুম খুলেছে। ড্রাই ফুডের ব্যবস্থা করা হচ্ছে।

ইতিমধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকার গ্রামের মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে এসেছে প্রশাসন। তবে ফের আবার একটি ঝড়ের আগমন ঘিরে শঙ্কায় সমুদ্র উপকূলবর্তী এলাকার মানুষজন। তাঁদের কথায়, আবার একটা ঝড়, আবার ক্ষয়ক্ষতি!


```