Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

আন্দামানে ঘূর্ণাবর্ত, বুধে ভাসবে কলকাতা, আর কী জানাল আবহাওয়া দফতর?

২৩ তারিখ অর্থাৎ বুধবার ঘূর্ণিঝড়ে পরিণত হবে এটি। ২৪ তারিখ, বৃহস্পতিবার ওড়িশা ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে আসার সম্ভাবনা রয়েছে।

আন্দামানে ঘূর্ণাবর্ত, বুধে ভাসবে কলকাতা, আর কী জানাল আবহাওয়া দফতর?

শেষ আপডেট: 20 October 2024 17:10

দ্য ওয়াল ব্যুরো: ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে আন্দামান সাগরের কাছে। যা আগামী ২৪ ঘণ্টায় গভীর নিম্নচাপে পরিণত হবে ও পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং আন্দামান সাগর থেকে শক্তি বাড়িয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। যার ফলে রবিবার অর্থাৎ ২০ তারিখ সকাল থেকেই আকাশের মুখ ভার কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, এর প্রভাব আমাদের রাজ্যে খুব বেশি না পড়লেও দক্ষিণবঙ্গের কিছু জায়গা ও উপকূলবর্তী জেলাগুলোতে বৃষ্টি হবে। 

২৩ তারিখ অর্থাৎ বুধবার ঘূর্ণিঝড়ে পরিণত হবে এটি। ২৪ তারিখ, বৃহস্পতিবার ওড়িশা ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে আসার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে বুধবার থেকে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। উপকূলবর্তী জেলা, বিশেষ করে দুই ২৪ পরগনা ও পূর্ব মেদনীপুরের বৃষ্টির পরিমাণ বেশি থাকার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাতেও। 

২৪ তারিখ ঘূর্ণিঝড়টি ওড়িশার কাছে আসায় কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের আরও কয়েকটি জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

২১-২৬ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উপকূলবর্তী এলাকায় এই সময় হাওয়ার গতিবেগ থাকতে পারে ১০০-১১০ কিলোমিটার প্রতি ঘণ্টা। ফলে গাছপালা ও কাচা বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ারও আশঙ্কা রয়েছে। 

উত্তরবঙ্গে এর কোনও প্রভাব পড়বে না। ফলে বৃষ্টির কোনও সম্ভাবনা উত্তরবঙ্গে নেই। 


```