Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি‘অপরাধ’ বাংলায় কথা বলা! ভোটের মুখে ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক মালদহের ১৭ পরিযায়ী শ্রমিক'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া

ঘূর্ণিঝড় 'দিতওয়াহ' শক্তি হারাতেই পারদ পতন বাংলায়! ছয় জেলায় তাপমাত্রা ১২ ডিগ্রির ঘর ছুঁয়েছে

কলকাতার আকাশ মূলত পরিষ্কার থাকলেও (Kolkata Weather) মাঝে মাঝে আংশিক মেঘলা দেখা যেতে পারে। উত্তর-পশ্চিম দিক থেকে শুষ্ক ও ঠান্ডা হাওয়া ঢুকছে

ঘূর্ণিঝড় 'দিতওয়াহ' শক্তি হারাতেই পারদ পতন বাংলায়! ছয় জেলায় তাপমাত্রা ১২ ডিগ্রির ঘর ছুঁয়েছে

ফাইল ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 3 December 2025 12:50

দ্য ওয়াল ব্যুরো: ঘূর্ণিঝড় 'দিতওয়াহ' (Cyclone Ditwah) কার্যত শক্তি হারিয়ে দক্ষিণ-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হয়েছে। তামিলনাডু, পুদুচেরি ও অন্ধ্রপ্রদেশ উপকূল থেকে সমুদ্রে প্রায় ৪০ কিলোমিটার ভিতরে অবস্থান করছে সিস্টেমটি। আর শক্তি সঞ্চয় না করে এখন ক্রমশ দুর্বলই হবে। বাংলার উপর এর কোনও প্রভাব নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ফলে রাজ্যে মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে (Weather Forecast) এবং ধীরে ধীরে পারদ নামার সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গে (South Bengal Weather) রাতের তাপমাত্রা সামান্য কমে স্বাভাবিকের কাছাকাছি পৌঁছেছে। কলকাতায় বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৭ ডিগ্রির ঘরে। জেলার বেশ কিছু অঞ্চলে পারদ ১৪ ডিগ্রির আশপাশে রয়েছে। আগামী তিন থেকে চার দিনের মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও ২ থেকে ৪ ডিগ্রি কমতে পারে বলে পূর্বাভাস (Weather Update)। সপ্তাহের শেষে কলকাতার (Kolkata) তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। পশ্চিমের কয়েকটি জেলা  (পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি) ইতিমধ্যেই ১২ ডিগ্রির ঘরে ছুঁয়েছে। ভোরের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা থাকবে, বিশেষত উপকূলবর্তী অঞ্চলে, ফলে দৃশ্যমানতা কমে যাওয়ার আশঙ্কা রয়েছেই।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গেও (North Bengal Weather) শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। আপাতত বৃষ্টির সম্ভাবনা (Rain Forecast) নেই। সেখানে তাপমাত্রায় বড়সড় পরিবর্তন না হলেও সকাল ও রাতে শীতের অনুভূতি থাকবে। দার্জিলিঙে পারদ ৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করছে। মালদায় তাপমাত্রা রয়েছে প্রায় ১৭ ডিগ্রি। কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভোরবেলা কুয়াশা ঘনীভূত হওয়ার সম্ভাবনা বেশি। উইকেন্ডে পার্বত্য এলাকাতেও কুয়াশা বাড়বে।

কলকাতার আবহাওয়া

কলকাতার আকাশ মূলত পরিষ্কার থাকলেও (Kolkata Weather) মাঝে মাঝে আংশিক মেঘলা দেখা যেতে পারে। উত্তর-পশ্চিম দিক থেকে শুষ্ক ও ঠান্ডা হাওয়া ঢুকছে, যার ফলে আগামী দিনে আরও পারদ পতন হবে। মঙ্গলবার যেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ ডিগ্রির ঘরে, সেখানে বুধবার তা নেমে এসেছে ১৭.৭ ডিগ্রি সেলসিয়াসে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪৩ থেকে ৮৬ শতাংশের মধ্যে রয়েছে।

এদিকে দেশের অন্যান্য অঞ্চলেও শীতের (Winter) দাপট বাড়ছে। পাঞ্জাব, মধ্য মহারাষ্ট্র ও মারাঠওয়াড়ায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি। হিমাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম, ত্রিপুরা ও ওড়িশাতে ঘন কুয়াশার সতর্কতা জারি হয়েছে। অন্যদিকে, কেরল, মাহে, তামিলনাড়ু, পুদুচেরি ও করাইকাল এলাকায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।


```