Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Weather Update: দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভ্যাপসা গরম থেকে এখনই রেহাই নেই

বুধবার ও বৃহস্পতিবার কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 

Weather Update: দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভ্যাপসা গরম থেকে এখনই রেহাই নেই

প্রতীকী ছবি

শেষ আপডেট: 10 May 2025 17:55

দ্য ওয়াল ব্যুরো: ফের দক্ষিণবঙ্গে ফিরেছে ভ্যাপসা গরম। আগামী কয়েকদিন তাপমাত্রা স্বাভাবিকের উপরেই থাকবে। একইসঙ্গে একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণের অন্য জেলাগুলিতে আবহাওয়া (Weather Update) শুষ্ক থাকবে। 

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি (Rain Forecast) হতে পারে। বজ্রবিদ্যুতের সতর্কতা রয়েছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।  সোমবার (১২ মে) উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, হুগলি, নদিয়ায় বর্ষণের সম্ভাবনা রয়েছে। বুধবার ও বৃহস্পতিবার কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 

এরই মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় চলবে তাপপ্রবাহ (Heat Wave)। আগামী বুধবার (১৪ মে) পর্যন্ত পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে রবিবার ও সোমবার তাপপ্রবাহের সতর্কতা (Heatwave Alert) জারি করা হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।

উত্তরবঙ্গের (North Bengal) উপরের পাঁচ জেলা- দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে সোমবার প্রায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে কয়েক পশলা বৃষ্টি হতে পারে। তবে মালদহের আবহাওয়া শুষ্ক থাকবে। উত্তরবঙ্গের নিচের তিন জেলায় তাপপ্রবাহের সতর্কতাও আছে।  

আবহাওয়া দফতর (Weather Update) জানিয়েছে, ১৩ মে-র মধ্যেই আন্দামান সাগর, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা ঢুকে পড়বে। সাধারণত এই অঞ্চলে বর্ষা ঢোকে ২২ মে, গত বছর তা এসেছিল ১৯ মে। তবে এবার আরও আগে বর্ষা ঢোকায় গোটা দেশের জন্য ভাল। আগাম বর্ষার ইঙ্গিত।

রাজস্থান, মধ্যপ্রদেশ ও তামিলনাড়ুতে তিনটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। অসম ও বাংলাদেশের ওপর রয়েছে দুটি ঘূর্ণাবর্ত। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন এলাকাতেও একটি সক্রিয় ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে। এর পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় রয়েছে উত্তর-পশ্চিম ভারতের বেশ কিছু রাজ্যে। নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে রাজস্থান থেকে মধ্যপ্রদেশ, এবং উত্তরপ্রদেশ থেকে কর্নাটক পর্যন্ত। একটি উত্তর-দক্ষিণ অক্ষরেখা কর্নাটক থেকে গাল্ফ অফ ম্যানার পর্যন্ত বিস্তৃত, যা তামিলনাড়ু এবং রায়ালসীমার উপর দিয়ে প্রসারিত হয়েছে।


```