Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

উত্তরে টানা দুর্যোগ, গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ, সপ্তাহ শেষে জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস

হাওয়া অফিস বলছে, জুনের শেষে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে।

উত্তরে টানা দুর্যোগ, গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ, সপ্তাহ শেষে জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টির আশায় হাপিত্যেশ করে বসে রয়েছে দক্ষিণবঙ্গ (প্রতীকী ছবি)

শেষ আপডেট: 26 June 2024 08:56

দ্য ওয়াল ব্যুরো: একদিকে অতিসক্রিয় মৌসুমি বায়ুর কারণে ভাসছে উত্তরবঙ্গ। অন্যদিকে, বৃষ্টির আশায় হাপিত্যেশ করে বসে রয়েছে দক্ষিণবঙ্গ। বদলে বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতিতে দক্ষিণবঙ্গবাসীকে গুমোট গরমে নাজেহাল হতে হচ্ছে। দক্ষিণের এই পরিস্থিতি বদলাবে কবে? জানিয়ে দিল হাওয়া অফিস।

ক্যালেন্ডারের পাতায় আষাঢ়ের দ্বিতীয় সপ্তাহ। কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দেখা নেই। সকাল থেকেই  প্রখর রোদের সঙ্গে চড়চড়িয়ে বাড়ছে গরম। সঙ্গে রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি। এখনও বর্ষার ছিঁটেফোঁটা বৃষ্টি থেকেও বঞ্চিত দক্ষিণবঙ্গবাসী। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা বাড়ছে। তবে হাওয়া অফিস বলছে, জুনের শেষে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে।

আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বর্ষা প্রবেশ করেছে। শুক্রবার থেকে বৃষ্টির দেখা মিলতে পারে। আর শনিবার থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

বুধবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে  উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। সেইসঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। বৃহস্পতিবার ও শুক্রবার সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়ার পূর্বাভাস রয়েছে। শনিবার ভারী বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের কোনও কোনও জায়গায়।

এদিন সকালের দিকে কলকাতার আকাশ পরিষ্কার থাকলেও বেলা বাড়ার সঙ্গে মেঘলা হতে পারে। শুক্রবার থেকে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহান্তে শহর কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস মিলেছে। মঙ্গলবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২.৭ ডিগ্রি বেশি। বুধবার সকালে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি।

এদিকে উত্তরে চলছে প্রবল বৃষ্টি। হাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের হাসিমারাতে ২১৮.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বারোভিসাতে ১৭৯.৮ মিলিমিটার এবং জলপাইগুড়িতে বৃষ্টি হয়েছে ১৬৬.৫ মিলিমিটার। বুধবারও একইরকমভাবে প্রবল বৃষ্টিতে ভাসবে উত্তরবঙ্গ। বিশেষত কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় এদিন ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃহস্পতিবার দুপুরের পর থেকে উত্তরে বৃষ্টি কিছুটা কমতে পারে। তবে উত্তরের পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পং ও নিচের দিকের মালদা এবং দুই দিনাজপুরে গোটা সপ্তাহ ধরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলার পূর্বাভাস রয়েছে।


```