Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

Weather: রাজ্যে শীতের আমেজে ব্রেক! নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া প্রভাবেই ফের বাড়ল তাপমাত্রা

হালকা শীতের পরশে যখন বঙ্গবাসী একটু স্বস্তি পাচ্ছিল, ঠিক সেইসময়ই আবহাওয়ার চিত্র আবার বদলে গেল (Weather Update)। বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ এবং সক্রিয় ঘূর্ণাবর্ত মিলিয়ে শীতের পথে কার্যত বাধা হয়ে দাঁড়িয়েছে। 

Weather: রাজ্যে শীতের আমেজে ব্রেক! নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া প্রভাবেই ফের বাড়ল তাপমাত্রা

ফাইল ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 19 November 2025 09:26

দ্য ওয়াল ব্যুরো: হালকা শীতের পরশে যখন বঙ্গবাসী একটু স্বস্তি পাচ্ছিল, ঠিক সেইসময়ই আবহাওয়ার চিত্র আবার বদলে গেল (Weather Update)। বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ এবং সক্রিয় ঘূর্ণাবর্ত মিলিয়ে শীতের পথে কার্যত বাধা হয়ে দাঁড়িয়েছে। নভেম্বরের শুরু থেকেই তাপমাত্রা দ্রুত নামতে শুরু করায় শহর থেকে গ্রাম- সব জায়গাতেই ঠান্ডা বাড়ছিল (Weather Update)। কিন্তু এই আবহাওয়াজনিত পরিবর্তনের জেরে সেই গতি এখন থমকে গেছে।

আলিপুর আবহাওয়া দফতর (Weather Office) জানিয়েছে, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে রাজ্যের বিভিন্ন জেলায় রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে। অর্থাৎ, শীতের তীব্রতা কিছুটা হলেও কমবে। আবহাওয়াবিদদের মতে, নিম্নচাপের প্রভাবে বাতাসের স্বাভাবিক গতিপথ বদলে যায়, ফলে ঠান্ডা বাতাস তুলনামূলক কম ঢুকতে পারে। এই কারণেই রাজ্যের ওপর শীতের দাপট সাময়িকভাবে কমেছে।

শীত কমলেও কুয়াশার প্রভাব কয়েকটি জেলায় আরও বাড়বে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কয়েকটি জায়গায় ভোরের দিকে রাস্তাঘাট ঢেকে যেতে পারে ঘন কুয়াশায়। দৃশ্যমানতা কমে গেলে যানবাহন চলাচলে সমস্যা তৈরি হতে পারে। তবে দিনের বেলা আকাশ বেশিরভাগ সময়ই পরিষ্কার থাকার আশাই করছেন আবহাওয়াবিদরা।

বর্তমানে রাজ্যের কোথাও বৃষ্টিপাতের পূর্বাভাস (Rain Forecast) নেই। একই সঙ্গে নতুন কোনও ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনাও খুব কম বলে মনে করা হচ্ছে। তবে বঙ্গোপসাগরে সম্ভাব্য নিম্নচাপের গতিবিধির ওপর নজর রাখছে হাওয়া অফিস, কারণ পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা যে বাড়ছে, তা প্রায় স্পষ্ট। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছেছে ১৮ ডিগ্রির ঘরে। পশ্চিমের জেলাগুলিতে রাতের পারদ থাকবে ১৪ ডিগ্রি কাছাকাছি। ওই অঞ্চলগুলিতেই ভোরের দিকে কুয়াশা সবচেয়ে বেশি থাকবে বলে পূর্বাভাস।

আবহাওয়া দফতর আরও জানিয়েছে, বঙ্গোপসাগর থেকে আসা পূবালী হাওয়া দক্ষিণবঙ্গে অন্তত আরও নয় দিন সক্রিয় থাকবে। এই হাওয়া সাধারণত তাপমাত্রা বাড়াতে সাহায্য করে। ফলে দিন এবং রাত- দুই সময়েরই পারদ কিছুটা বাড়বে।

এখন সকলের নজর একই জায়গায়, কবে শেষ হবে নিম্নচাপের প্রভাব, আর কবে নামবে সেই প্রত্যাশিত শীত? আবহাওয়ার এই অনিশ্চয়তাই আপাতত ঠান্ডার পথে বড় বাধা, ফলে রাজ্যবাসী অপেক্ষায় রয়েছে শীতের ফেরার মুহূর্তের।


```