Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এবার আবহাওয়ার হালহকিকৎ ঘরে বসেই এক ক্লিকে জানতে পারবেন কৃষকরা, আসছে নয়া প্রকল্প

গত কয়েকবছর ধরে বারে বারে প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি হতে হয়েছে বাংলা-সহ সারা দেশের মানুষকে। সবচেয়ে বেশি ক্ষতির মুখোমুখি হতে হয়েছে কৃষকদের। আবহাওয়া দফতরের নয়া এই পরিষেবার মাধ্যমে কৃষকরা নিজের এলাকায় বসেই তাঁর এলাকার আবহাওয়া সংক্রান্ত পুঙ্খানুপুঙ্খ তথ্য জানতে পারবেন আইএমডির ওয়েবসাইট থেকে।

এবার আবহাওয়ার হালহকিকৎ ঘরে বসেই এক ক্লিকে জানতে পারবেন কৃষকরা, আসছে নয়া প্রকল্প

শেষ আপডেট: 11 January 2024 20:43

দ্য ওএয়াল ব্যুরো: আগামী সোমবার থেকে সারা দেশের প্রতিটি প্রান্তের কৃষকদের আবহাওয়ার পূর্বাভাস জানাবে ভারতের আবহাওয়া বিভাগ ( India Meteorological Department)। 

সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাওকারে ভারতের আবহাওয়া বিভাগের মুখ্য অধিকর্তা মৃত্যুঞ্জয় মহাপাত্র জানান,  আইএমডির ১৫০ বছর পূর্তি উপলক্ষ্যে সোমবার থেকে সারা দেশে চালু করা হচ্ছে ‘পঞ্চায়েত মৌসম সেবা’।

গত কয়েকবছর ধরে বারে বারে প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি হতে হয়েছে বাংলা-সহ সারা দেশের মানুষকে। সবচেয়ে বেশি ক্ষতির মুখোমুখি হতে হয়েছে কৃষকদের। আবহাওয়া দফতরের নয়া এই পরিষেবার মাধ্যমে কৃষকরা নিজের এলাকায় বসেই তাঁর এলাকার আবহাওয়া সংক্রান্ত পুঙ্খানুপুঙ্খ তথ্য জানতে পারবেন আইএমডির ওয়েবসাইট থেকে।

মৃত্যুঞ্জয়বাবু বলেন, প্রযুক্তিগত অগ্রগতির সাফল্য যাতে কৃষকরাও পান, তাই এই উদ্যোগ। তাঁর কথায়, “হর হর মৌসুম, হর ঘর মৌসুম, উদ্যোগের অংশ হিসেবে দেশের যেকোনও স্থানের যেকোনও ব্যক্তি তাঁর মোবাইল ফোনে ওই নির্দিষ্ট অবস্থানের আগামী সাতদিনের আবহাওয়ার পূর্বাভাস জানতে পারবেন।”

এর ফলে কৃষকরা চাষের ক্ষেত্রে আগাম পরিকল্পনা নিয়ে এগোতে পারবেন বলে মনে করা হচ্ছে। এক্ষেত্রে আচমকা প্রাকৃতিক দুর্যোগের পরিস্থিতি তৈরি হলে কৃষকরা চটজলদি পদক্ষেপের মাধ্যমে ক্ষতির পরিমাণ কমাতে পারবেন। 

ইংরেজি, হিন্দি-সহ মোট ১২টি ভাষায় আইএমডির ওয়েবসাইট থেকে জানা যাবে আবহাওয়ার পূর্বাভাস। শুধু তাই নয়, সোমবার থেকে চালু হওয়া নয়া প্রকল্পের মাধ্যমে দেশের প্রতিটি গ্রাম পঞ্চায়েতের পাঁচজন চাষির সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন দিল্লির হাওয়া কর্তারা। আবহাওয়ার খুঁটিনাটি তথ্য সরবরাহ করা হবে ওই কৃষকদের।

মৃত্যুঞ্জয়বাবুর দাবি, “প্রযুক্তির অগ্রগতির হাত ধরে কৃষি-সম্পর্কিত আবহাওয়ার বিস্তারিত তথ্য পৌঁছে দিতে এবার আমরা পঞ্চায়েত স্তরেও পৌঁছে যাচ্ছি।"

আইএমডি সূত্রে জানানো হয়েছে, এখনও পর্যন্ত তাঁরা দেশের তিন কোটি কৃষকের কাছে সরাসরি আবহাওয়ার পূর্বাভাস পৌঁছে দিচ্ছেন। আগামীদিনে ১০ কোটি কৃষকের কাছে পৌঁছনোর লক্ষ্য রয়েছে। টার্গেট পূর্ণ হলে কৃষিকাজে ক্ষয়ক্ষতি কমবে। তাতে বৃদ্ধি পাবে দেশের জিডিপির হার।


```