Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বৃষ্টির খোঁজ নেই! চরম অস্বস্তি বাড়বে রাজ্যে, একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা

হাওয়া অফিস জানাচ্ছে, এই মুহূর্তে দক্ষিণবঙ্গে দাবদাহের পরিস্থিতি। বুধবার থেকে শুক্রবার দক্ষিণবঙ্গের ৫ জেলায় তাপপ্রবাহ হতে পারে।

বৃষ্টির খোঁজ নেই! চরম অস্বস্তি বাড়বে রাজ্যে, একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা

ফাইল ছবি

শেষ আপডেট: 22 April 2025 11:26

দ্য ওয়াল ব্যুরো: কোথায় বৃষ্টি? কোথায় কালবৈশাখী? মাঝে কয়েকদিন কিছুটা 'বিশ্রাম' নেওয়ার পর ফের বাড়তে শুরু করেছে রাজ্যের তাপমাত্রা (Weather Update)। চলতি সপ্তাহে গরমের প্রভাব যে আরও বাড়বে তা কার্যত নিশ্চিত। আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাসই দিল না আলিপুর আবহাওয়া দফতর (Weather Office)। 

হাওয়া অফিস জানাচ্ছে, এই মুহূর্তে দক্ষিণবঙ্গে দাবদাহের পরিস্থিতি। বুধবার থেকে শুক্রবার দক্ষিণবঙ্গের ৫ জেলায় তাপপ্রবাহ হতে পারে। চরম অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই। আপাতত ঝড়-বৃষ্টির সতর্কতা নেই কোনও জেলাতে। তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি দু'এক জায়গায় হতে পারে। 

রাজ্যের সব জেলায় একযোগে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে না। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, পশ্চিম বর্ধমানের মতো কিছু জেলায় দাবদাহ বাড়বে আগামী কয়েকদিনে। তবে শনিবার থেকে ফের ঝড়, বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে।

এদিকে কলকাতায় মঙ্গলবার সারাদিনই আংশিক মেঘলা আকাশ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও বাড়বে। সব মিলিয়ে অস্বস্তিকর আবহাওয়া। ঝড়-বৃষ্টির সম্ভাবনা কমে বাড়বে উষ্ণতা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.১ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৬৪ থেকে ৮৪ শতাংশ। 

দক্ষিণবঙ্গের থেকে উত্তরবঙ্গের পরিস্থিতি কিছুটা ভিন্ন। মঙ্গলবার ফের ঝড়, বৃষ্টির আশঙ্কা থাকবে পার্বত্য অঞ্চলের জেলাগুলিতে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে।


```