শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা। কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকায় রোদ-বাদলের খেলা চললেও দিনভর একাধিক দফায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

ফাইল ছবি।
শেষ আপডেট: 16 August 2025 11:16
দ্য ওয়াল ব্যুরো: বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ ও ঘূর্ণাবর্ত (Low pressure in the Bay of Bengal)। ফলে রাজ্যজুড়ে সপ্তাহভর বৃষ্টি চলবে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর (Weather Update)। জন্মাষ্টমীর (Janmashtami) দিনও সেই বৃষ্টির (Rain) হাত থেকে মুক্তি নেই।
শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা। কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকায় রোদ-বাদলের খেলা চললেও দিনভর একাধিক দফায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।
উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারেও শনিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির সতর্কতা নেই। কিন্তু রবিবার থেকে ফের দুর্যোগ শুরু হবে পাহাড় ও ডুয়ার্সে। রবিবার ও সোমবার ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের একাধিক জেলায়। প্রবল বৃষ্টিতে ধস নামার আশঙ্কাও রয়েছে দার্জিলিং ও কালিম্পং পাহাড়ে।
হাওয়া অফিস জানিয়েছে, সোমবারের পর মঙ্গল ও বুধবারও উত্তরবঙ্গে প্রবল বর্ষণ অব্যাহত থাকবে। ফলে একদিকে যখন দক্ষিণবঙ্গের উৎসব ভিজবে হালকা থেকে মাঝারি বৃষ্টিতে, অন্যদিকে উত্তরবঙ্গে দুর্যোগে আশঙ্কা আরও বাড়বে।
জন্মাষ্টমীর দিনও তাই ছাতা-রেইনকোট ছাড়া বাইরে বেরনোর পরিকল্পনা নিরাপদ নয়, সতর্কবার্তা আবহাওয়াবিদদের।