Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Weather Update: কলকাতায় পারদ আরও চড়বে! জ্যৈষ্ঠের বিকেল ভেজাবে কালবৈশাখী, কী বলছে হাওয়া অফিস

দ্য ওয়াল ব্যুরো: জ্যৈষ্ঠের গরমে হাঁসফাঁস অবস্থা কলকাতায়। দক্ষিণবঙ্গের সব জেলাতেই দাবদাহের দাপট ঘাম ঝরাচ্ছে (Weather Update)। আলিপুর আবহাওয়া দফতর অবশ্য জানাচ্ছে এবছর বর্ষা আগেভাগেই ঢুকে পড়বে এ রাজ্যে, তাদের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টিও (R

Weather Update: কলকাতায় পারদ আরও চড়বে! জ্যৈষ্ঠের বিকেল ভেজাবে কালবৈশাখী, কী বলছে হাওয়া অফিস

শেষ আপডেট: 28 May 2022 09:49

দ্য ওয়াল ব্যুরো: জ্যৈষ্ঠের গরমে হাঁসফাঁস অবস্থা কলকাতায়। দক্ষিণবঙ্গের সব জেলাতেই দাবদাহের দাপট ঘাম ঝরাচ্ছে (Weather Update)। আলিপুর আবহাওয়া দফতর অবশ্য জানাচ্ছে এবছর বর্ষা আগেভাগেই ঢুকে পড়বে এ রাজ্যে, তাদের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টিও (Rain) হচ্ছে, তবে তাতে গরম কমছে না এতটুকুও। বরং রোজ বেলার দিকে রোদের তেজে চোখে সর্ষেফুল দেখছেন সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে তাপমাত্রা আরও বাড়ার পূর্বাভাস শোনাল হাওয়া অফিস।

আরও পড়ুন: শাহরুখের ছেলেকে ফাঁসানো হচ্ছিল, স্পষ্ট বললেন এনসিবি ডিরেক্টর

শনিবার আলিপুর আবহাওয়া দফতর (Weather Update) থেকে বলা হয়েছে উত্তর ওড়িশার উপর একটি ঘূর্নাবর্ত রয়েছে। এছাড়া নেপাল থেকে ঝাড়খণ্ড পর্যন্ত রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা। এর ফলেই কলকাতাসহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরও এক ডিগ্রি বাড়তে পারে বলে জানানো হয়েছে। কলকাতায় শনি ও রবিবার তাপমাত্রা থাকবে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। তবে সঙ্গে ঝড়বৃষ্টিও হবে।

হাওয়া অফিস বলছে, শনিবার থেকে আগামী তিন দিন বিকেলের দিকে ঝড়বৃষ্টি হতে পারে কলকাতায় (Weather Update)। ভিজবে শহরতলিও। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে গাঙ্গেয় বঙ্গে।

কলকাতায় যেহেতু তাপমাত্রা বাড়বে, ফলে বাতাসে আর্দ্রতাজনিত অস্বস্তিও অনেকখানি বাড়বে বলে মনে করা হচ্ছে।

উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। কোচবিহার, আলিপুরদুয়ারে বৃষ্টি হবে অপেক্ষাকৃত বেশি।


```