Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হাওয়া বদলের ইঙ্গিত, দেখা মিলল সূর্যর! বাংলা কি পুরোপুরি ঘূর্ণিঝড় দানার প্রভাব মুক্ত?

ঘূর্ণিঝড় দানার দাপটে গত ৪৮ ঘণ্টা কার্যত ছুটিতে চলে গিয়েছিল সূর্য। পরিবর্তে আকাশের দখল নিয়েছিল ঘন কালো মেঘ, সেই সঙ্গে প্রবল ঝড় আর ভারী বৃষ্টি।

হাওয়া বদলের ইঙ্গিত, দেখা মিলল সূর্যর! বাংলা কি পুরোপুরি ঘূর্ণিঝড় দানার প্রভাব মুক্ত?

ফাইল ছবি।

শেষ আপডেট: 26 October 2024 08:45

দ্য ওয়াল ব্যুরো: ঘূর্ণিঝড় দানার দাপটে গত ৪৮ ঘণ্টা কার্যত ছুটিতে চলে গিয়েছিল সূর্য। পরিবর্তে আকাশের দখল নিয়েছিল ঘন কালো মেঘ, সেই সঙ্গে প্রবল ঝড় আর ভারী বৃষ্টি। শনিবারের সকাল থেকে অবশ্য আবহাওয়া বদলের ইঙ্গিত দিয়ে আকাশে নিজের উপস্থিতি জানান দিচ্ছে সূর্য। সকাল থেকেই ঝকঝকে আকাশ।

কিন্তু বাংলা কি পুরোপুরি ভাবে ঘূর্ণিঝড় দানার প্রভাব থেকে মুক্ত? আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, যেকোনও ঘূর্ণিঝড় ল্যান্ডফলের পর আশেপাশের প্রায় ২০০ কিমি এলাকায় তার প্রভাব থাকে। তারই জেরে শনিবার থেকে আগামী বুধবার পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি হবে। 

বৃহস্পতিবার গভীর রাতে ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিমি বেগে ওড়িশার ভিতরকণিকা এবং ধামারার কাছে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় দানা। তারই প্রভাবে ভারী বৃষ্টি শুরু হয়েছিল কলকাতা-সহ জেলায় জেলায়।

আলিপুর জানাচ্ছে, শনিবার ঝাড়গ্রাম ও দুই মেদিনীপুর ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এছাড়া রাজ্যের আর কোনও জেলায় বিশেষ কোনও সতর্কতা নেই। শনিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণের বাকি জেলাগুলিতে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের দুই দিনাজপুর এবং মালদহ জেলাতে।

শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি, স্বাভাবিকের থেকে ৫.৫ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৭৯ থেকে ৯৬ এর মধ্যে ঘোরাফেরা করবে।

আলিপুর জানিয়েছে, শনিবার সেই অর্থে কলকাতায় ভারী বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। রবিবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণের বাকি জেলাতেও। তবে সোম থেকে পরের ৭২ঘণ্টা ফের হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গের পাঁচটি জেলাতেও। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে শহর কলকাতেও। 


```