Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

গরমে নাভিশ্বাস, সপ্তাহান্তে হাওয়া বদলের ইঙ্গিত, উত্তরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা

রাজ্যজুড়ে একদিকে যখন দক্ষিণবঙ্গ উত্তপ্ত দাবদাহে, অন্যদিকে উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস মিলছে।

গরমে নাভিশ্বাস, সপ্তাহান্তে হাওয়া বদলের ইঙ্গিত, উত্তরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা

ফাইল চিত্র

শেষ আপডেট: 24 April 2025 10:48

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যজুড়ে একদিকে যখন দক্ষিণবঙ্গ উত্তপ্ত দাবদাহে, অন্যদিকে উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস মিলছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় শনিবার পর্যন্ত বজায় থাকবে গরম ও অস্বস্তিকর আবহাওয়া। পশ্চিমের জেলাগুলিতে তৈরি হয়েছে তাপপ্রবাহের পরিস্থিতি। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি। গরমের কারণে রাস্তাঘাট অনেকটাই ফাঁকা, দুপুরের দিকে বাইরে বের হওয়া কার্যত দুর্বিষহ হয়ে উঠেছে।

কলকাতায় তাপমাত্রায় এখনই বিশাল কোনও পরিবর্তন দেখা যাবে না, বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং বুধবার সর্বোচ্চ পৌঁছেছিল ৩৮.২ ডিগ্রিতে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৩৫ থেকে ৮৮ শতাংশের মধ্যে, যার ফলে গরমের সঙ্গে বাড়ছে অস্বস্তিও। আবহাওয়াবিদদের মতে, শনিবার পর্যন্ত শহরে গরমের প্রকোপ চলবে। তবে রবিবার থেকে হাওয়া বদলের ইঙ্গিত মিলছে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সপ্তাহের শেষ দিকে। সঙ্গে দমকা হাওয়া বইতে পারে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে।

এদিকে, উত্তরবঙ্গের দার্জিলিংসহ পার্বত্য জেলাগুলিতে বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার ঝড় কিছুটা কমলেও দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে আকাশ মেঘলা থাকবে বলেই পূর্বাভাস। মালদা জেলায় তাপমাত্রা ইতিমধ্যেই ৪০ ডিগ্রি ছাড়িয়েছে। সেখানে তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হয়েছে। উত্তরের দুই দিনাজপুরেও শুক্রবার পর্যন্ত তীব্র গরম ও অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

এমন আবহাওয়ার পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। আসাম, তামিলনাড়ু এবং বিহারে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। একইসঙ্গে আজ, অর্থাৎ বৃহস্পতিবার, একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে প্রবেশ করছে। পাশাপাশি ছত্তিশগড় থেকে গাল্ফ অফ মানার পর্যন্ত বিস্তৃত উত্তর-দক্ষিণ অক্ষরেখাটি বিদর্ভ, কর্ণাটক, তামিলনাড়ু ও তেলেঙ্গানার উপর দিয়ে বিস্তৃত, যা দক্ষিণের রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভাবনা তৈরি করেছে।

এদিকে দেশের অন্যান্য অংশেও চরম আবহাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। অরুণাচল প্রদেশ, আসাম ও মেঘালয়ে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে মিজোরাম, নাগাল্যান্ড ও ত্রিপুরাতেও। তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে উত্তরপ্রদেশ, বিদর্ভ, মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং ওড়িশায়। বিহার, গোয়া, কেরল, অন্ধ্রপ্রদেশ, গুজরাট, তামিলনাড়ু, পন্ডিচেরি সহ একাধিক অঞ্চলে গরম ও আর্দ্র আবহাওয়ার কারণে অস্বস্তি তীব্র হচ্ছে। বাংলা, বিহার, ওড়িশা এবং তেলেঙ্গানায় রাতের গরমও সমস্যা বাড়াচ্ছে।

সব মিলিয়ে রাজ্যজুড়ে সপ্তাহান্তে কিছুটা স্বস্তির সম্ভাবনা থাকলেও আপাতত দক্ষিণবঙ্গকে পোহাতে হবে তীব্র দাবদাহ ও অস্বস্তির প্রকোপ।


```