Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বাতাস তো নয়, যেন আগুনের গোলা! সাত জেলায় তাপপ্রবাহের সতর্কতা, ৪০ ডিগ্রি টপকে যাবে তাপমাত্রা

খাতায় কলমে তাপমাত্রা যা রয়েছে বাস্তবে তার চেয়েও বেশি গরম অনুভূত হচ্ছে।

বাতাস তো নয়, যেন আগুনের গোলা! সাত জেলায় তাপপ্রবাহের সতর্কতা, ৪০ ডিগ্রি টপকে যাবে তাপমাত্রা

ফাইল ছবি।

শেষ আপডেট: 29 March 2025 10:18

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার কলকাতার (Kolkata) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৬ ডিগ্রি! হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী (Weather Update), এদিন আরও ১-২ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। এভাবেই এভাবেই আগামী কয়েক দিন তাপমাত্র আরও ঊর্ধ্বমুখী হতে পারে। সেক্ষেত্রে সপ্তাহান্তে ৪০ ডিগ্রি টপকে যাবে কলকাতার তাপমাত্রা। 

পশ্চিমের জেলাগুলির অবস্থা আরও করুণ। দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলাতে আগামী ২৪ ঘন্টায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে। সংশ্লিষ্ট জেলাগুলিতে ইতিমধ্যে পারদ ৩৯ ডিগ্রি ছুঁয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে তা ৪৫ এর ঘরে পৌঁছে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

খাতায় কলমে তাপমাত্রা যা রয়েছে বাস্তবে তার চেয়েও বেশি গরম অনুভূত হচ্ছে। আলিপুর জানিয়েছে, শুধু দিনের বেলা গরম অনুভূত হবে তাই নয়, এতদিন ভোর এবং সন্ধেয় যে মনোরম আবহাওয়া ছিল তাও এবার উধাও হবে অর্থাৎ অস্বস্তি আরও বাড়বে। 

হাওয়া অফিস বলছে, মার্চ মাসের শুরুর দিকে তাপপ্রবাহের সতর্কতা দেওয়া হয়েছিল। মাঝে বেশ কয়েকদিন তীব্র গরম অনুভূতও হয়েছে। তবে এরই মধ্যে খানিক বৃষ্টি হওয়ায় কিছুটা স্বস্তিদায়ক পরিবেশের দেখা মিলেছিল। তবে আর না। এবার পাকাপাকিভাবে গরম পড়ার পরিস্থিতি যে তৈরি হয়েছে তা পরিষ্কার।

বিশেষজ্ঞরা বলছেন, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ তুলনামূলক ভাবে কম। তবে অস্বস্তিদায়ক গরম থেকে এখনই রেহাই মেলার কোনও সম্ভাবনা নেই। কারণ , দক্ষিণবঙ্গে এখনই বৃষ্টির অনুকূল পরিবেশ নেই। সব জেলাতেই শুষ্ক আবহাওয়া। তবে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা-মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে।

শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্প বা আপেক্ষিক আর্দ্রতা ২৭ থেকে ৯২ শতাংশের মধ্যে ঘোরাফেরা করবে।

শুক্রবার থেকে রবিবার ওড়িশা, ছত্তীসগড়, ঝাড়খণ্ডেও তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে।। অন্যদিকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি, সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে গোয়া ও মধ্য মহারাষ্ট্র. অন্ধ্রপ্রদেশ এবং কর্নাটকের কিছু এলাকায়।


```