Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জ্বালাপোড়া গরমের ইনিংস কতদিন চলবে! কালবৈশাখী কবে? কী বলছে আলিপুর

শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৩ ডিগ্রি। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৬ ডিগ্রি।

জ্বালাপোড়া গরমের ইনিংস কতদিন চলবে! কালবৈশাখী কবে? কী বলছে আলিপুর

ফাইল ছবি।

শেষ আপডেট: 26 April 2025 11:15

দ্য ওয়াল ব্যুরো: জ্বালাপোড়া গরমের দাপট থাকবে শনিবারও। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর (Weather Update)।

আলিপুর জানিয়েছে, সতর্কবার্তা থাকবে পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বাঁকুড়া এবং বীরভূম জেলার জন্য। অস্বস্তিকর গরম অনুভূত হবে কলকাতা, হাওড়া ও দুই ২৪ পরগনায়।  তাপপ্রবাহ থাকবে উত্তরবঙ্গের মালদহতেও। তবে শনিবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে।

তবে রবিবার থেকে কালবৈশাখীর আগমনে জ্বালাপোড়া গরমের হাত থেকে রেহাই মিলবে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। এই সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাত-শিলাবৃষ্টিও হওয়ার সম্ভাবনা প্রবল। কলকাতাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ের পূর্বাভাস। মঙ্গলবার পর্যন্ত ঝড়-বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। 

অন্যদিকে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাসে বইতে পারে আগামী ক'দিন ধরে। বৃষ্টিপাতও হবে। কোথাও কোথাও ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। 

আবহাওয়াবিদদের মতে, উত্তর বাংলাদেশ ও উত্তর-পূর্ব অসমের ওপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেই সঙ্গে, উত্তর বাংলাদেশ থেকে উত্তর ওড়িশা পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে, যা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে অতিক্রম করছে। এই কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যে। 

শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৩ ডিগ্রি। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৬৫ থেকে ৮৯ শতাংশের মধ্যে থাকবে। 

ভারী থেকে অতি ভারী বৃষ্টি  হবে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়ে। ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গ এবং সিকিমে। বিহার ছত্তীশগড় এবং কর্নাটকে শিলাবৃষ্টির সতর্কতা। তাপপ্রবাহের সম্ভাবনা পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডিগড়, দিল্লি, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থানে। 


```