Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস, কোথাও আবার শিলাবৃষ্টি! ৫০ কিমি বেগে হাওয়াও দিতে পারে

গরমের দাপট বাড়ার আগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। সেই মতোই শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রাজ্যের একাধিক জেলায়।

মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস, কোথাও আবার শিলাবৃষ্টি! ৫০ কিমি বেগে হাওয়াও দিতে পারে

Weather at Kolkata

শেষ আপডেট: 15 March 2024 13:08

দ্য ওয়াল ব্যুরো: গরমের দাপট বাড়ার আগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। সেই মতোই শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রাজ্যের একাধিক জেলায়। উপকূলের জেলা এবং পশ্চিমের জেলায় বৃষ্টি বেশি হবে বলে আভাস দেওয়া হয়েছে। শনিবার ও মঙ্গলবারে অপেক্ষাকৃত বেশি বৃষ্টির পূর্বাভাস। যদিও উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে। 

হাওয়া মহল জানিয়েছে, শনিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হবে। বেশ কয়েকটি জেলায় শিলাবৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলা কলকাতা সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা পরবর্তী কয়েক দিনে। শনিবার পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও পূর্ব বর্ধমান, এই সাতটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রবিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বর্ষণের সম্ভাবনা। 

গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত আছে। এটি ওড়িশার উপর দিয়ে গেছে। আবার বিদর্ভ থেকে তামিলনাডু পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে যে অক্ষরেখাটি তেলেঙ্গানার ওপর দিয়ে গেছে। এছাড়াও ঘূর্ণাবর্ত রয়েছে অসম, মধ্যপ্রদেশ, কর্ণাটক এবং দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে। 

আলিপুর আবহাওয়া দফতর এও জানিয়েছে, ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। এই ৬ জেলায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সতর্কতাও দেওয়া হয়েছে। শুক্রবার সকালে সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬০ থেকে ৯১ শতাংশ। বাতাসে জলীয় বাষ্প বেশি হওয়ায় অস্বস্তি বাড়ছে। তৈরি হচ্ছে বজ্রগর্ভ মেঘ।


```