Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

ঘণ্টায় ১৩৫ কিমি বেগে ধেয়ে আসছে রেমাল! মধ্যরাতে কোথায় আছড়ে পড়বে? জানাল হাওয়া অফিস

রবিবার দুপুর থেকে সোমবার দুপুর পর্যন্ত দুর্যোগ থাকবে। সমুদ্রে জলোচ্ছ্বাসের প্রবল সম্ভাবনা থাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

 ঘণ্টায় ১৩৫ কিমি বেগে ধেয়ে আসছে রেমাল! মধ্যরাতে কোথায় আছড়ে পড়বে? জানাল হাওয়া অফিস

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল।

শেষ আপডেট: 26 May 2024 08:52

দ্য ওয়াল ব্যুরো: জ্বালাপোড়া গরমের সেই দাপট নেই। ঘূর্ণিঝড় রেমালের আগমনের জানান দিয়ে রবিবার সকাল থেকে কলকাতা-সহ জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে শুরু হয়েছে বৃষ্টি। সঙ্গী ঝোড়ো হাওয়াও। বেলা যত গড়াবে বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে ঝোড়ো হাওয়াও।

ইতিমধ্যে শনিবার সন্ধ্যায় পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও উত্তর বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। যার পোশাকি নাম রেমাল। আরবি শব্দ 'রে-মল' শব্দের অর্থ বালি। সেখান থেকেই এই নামকরণ করেছে ওমান। 

হাওয়া অফিস জানাচ্ছে, রবিবার ১১টা থেকে ১টার মধ্যে রেমালের ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে। রবিবার দুপুর থেকে সোমবার দুপুর পর্যন্ত দুর্যোগ থাকবে। সমুদ্রে জলোচ্ছ্বাসের প্রবল সম্ভাবনা থাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

রবিবার সকালে কোথায় রয়েছে রেমাল?

হাওয়া অফিস জানিয়েছে, রবিবার সকালে উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে ঘূর্ণিঝড়টি। সাগরদ্বীপ থেকে ২৯০ কিলোমিটার, বাংলাদেশের খেপুপাড়া থেকে ৩০০ কিলোমিটার, দিঘা থেকে ৪১০ কিলোমিটার এবং দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থেকে ৩২০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে ঘূর্ণিঝড় রেমাল।

সবকিছু ঠিক থাকলে রবিবার মধ্যরাতে বাংলাদেশের মোংলার দক্ষিণ-পশ্চিম দিকে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়। মংলা থেকে দক্ষিণ-পশ্চিম দিকে ল্যান্ডফলের সময় রেমালের সর্বোচ্চ গতিবেগ থাকবে ঘণ্টায় ১৩৫ কিলোমিটার।

রেমালের দাপটে রবিবার প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এবং পূর্ব মেদিনীপুরে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর ও পূর্ব বর্ধমানে। একইভাবে অতি ভারী বৃষ্টি হবে সোমবারও।

এদিকে ঘূর্ণিঝড় মোকাবিলায় উপকূলবর্তী জেলাগুলিতে রেড অ্যালার্ট জারি করেছে প্রশাসন। বিশেষত, দুই চব্বিশ পরগনার সমুদ্র উপকূলবর্তী বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায়।

দুর্যোগ মোকাবিলায় প্রশাসনের তরফে মাইকিংয়ের পাশাপাশি সুন্দরবনের সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ ও হেমনগর উপকূল থানা এলাকার বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। বাংলাদেশ সীমান্ত লগোয়া বাগদা ব্লকের হেলেঞ্চা এলাকার মানুষজনকেও ইতিমধ্যে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। নবান্নের পাশাপাশি বসিরহাট জেলাতেও খোলা হয়েছে কন্ট্রোল রুম।


```