Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আয় বৃষ্টি ঝেঁপে! গরম কি কমবে? বড় আপডেট শোনাল আলিপুর

ক'দিন ধরে চলবে বৃষ্টি?

আয় বৃষ্টি ঝেঁপে! গরম কি কমবে? বড় আপডেট শোনাল আলিপুর

ফাইল ছবি।

শেষ আপডেট: 20 March 2025 10:23

দ্য ওয়াল ব্যুরো: হাওয়া অফিসের (Weather Update) আশঙ্কা সত্যি করে বুধবার সন্ধ্যে থেকে জেলায় জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শুরু হয়েছে। ফলে এক ধাক্কায় গরম বেশ কিছুটা কমেছে। 

বুধবার পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার কলকাতা, হুগলি, বাঁকুড়া, পশ্চিম ও পূর্ব মেদিনীপুর সহ দক্ষিণ বঙ্গের বেশ কয়েকটি জেলায় জেলায় ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

২৩ মার্চ পর্যন্ত বিক্ষিপ্তভাবে কোথাও হালকা কোথাও মাঝারি বৃষ্টিপাত হবে। তবে সকাল ও সন্ধ্যে গরম কিছুটা কমলেও দিনের তাপমাত্রার বিশেষ হেরফের হবে না।

কেন? আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন এর অন্যতম কারণ বাতাসে থাকা আপেক্ষিক আদ্রতা। যার জেরে দিনের বেলা বেশ ভাল গরম অনুভূত হবে।
বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে পৌঁছে গিয়েছিল। তবে পার্শ্ববর্তী জেলায় বৃষ্টি এবং বৃহস্পতিবার থেকে খোদ কলকাতায় বৃষ্টির সম্ভাবনা থাকায় আগামী কয়েক দিন তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে আগামী সপ্তাহের শুরু অর্থাৎ সোমবার থেকে ফের গরম নিজের দাপট দেখাতে শুরু করবে বলেই মত আবহাওয়া বিশেষজ্ঞদের।

হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার থেকে রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। কালবৈশাখীর সম্ভাবনা বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হাওড়া ও হুগলিতে। সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। যে কারণে ঝোড়ো হাওয়ার সময় খোলা জায়গায় না থাকার পাশাপাশি বজ্রপাত থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আলিপুর।

২০ মার্চ অর্থাৎ বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, হুগলি দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই রকম পরিস্থিতি ২১ মার্চেও বজায় থাকবে।  

২২ মার্চ পুরুলিয়া, বীরভূম ও বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে থাকবে ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া। এছাড়া, ২৪ পরগনা ও মেদিনীপুরেও ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে মালদহ, দক্ষিণ দিনাজপুর ও আলিপুরদুয়ারে শিলাবৃষ্টির সম্ভাবনা থাকায় হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে।  

কলকাতায় ২০ মার্চ থেকে ২৩ মার্চ শহরের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে কলকাতা বা জেলা, কোথাও টানা ভারী বর্ষণের কোনও পূর্বাভাস দেওয়া হয়নি।

বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৯ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৫ থেকে ৯১ শতাংশের মধ্যে ঘোরাফেরা করবে।

বাংলার মতো ওড়িশা ও ঝাড়খন্ডের কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি; দমকা ঝড়ো বাতাস এবং শিলাবৃষ্টি সহ দুর্যোগপূর্ণ পরিস্থিতি থাকবে। গরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে গুজরাত এবং কর্নাটকে।


```