Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আবার ঘূর্ণাবর্তের চোখ রাঙানি! উত্তরবঙ্গে ধসের আশঙ্কা, দক্ষিণবঙ্গেও কি ভারী বৃষ্টি হবে

বাংলার আকাশে ফের ঘূর্ণাবর্তের চোখরাঙানি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে যা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। অর্থাৎ কলকাতা-সহ দুই বঙ্গে আবার ভারী বৃষ্টির সম্ভাবনা!

আবার ঘূর্ণাবর্তের চোখ রাঙানি! উত্তরবঙ্গে ধসের আশঙ্কা, দক্ষিণবঙ্গেও কি ভারী বৃষ্টি হবে

ফাইল ছবি।

শেষ আপডেট: 7 August 2024 20:16

দ্য ওয়াল ব্যুরো: বাংলার আকাশে ফের ঘূর্ণাবর্তের চোখরাঙানি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে যা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। অর্থাৎ কলকাতা-সহ দুই বঙ্গে আবার ভারী বৃষ্টির সম্ভাবনা!

ঠিক কী বলেছে আবহাওয়া দফতর?

আলিপুর আবহাওয়া দফতরের বিশেষজ্ঞরা জানিয়েছেন, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ  সংলগ্ন এলাকায় যে ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছিল তা সরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন ঝাড়খণ্ড এবং উত্তর ওড়িশা এলাকায় অবস্থান করছে। যার দাপটে আগামী ২৪ ঘণ্টায় এটি নিম্নচাপে পরিণত হতে পারে।


 এর প্রভাবে আগামী কয়েকদিন উত্তরবঙ্গ-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। প্রবল বৃষ্টির কারণে পার্বত্য জেলায় ধস নামতে পারে বলে আশঙ্কা হাওয়া অফিসের। 

হাওয়া অফিস জানাচ্ছে, আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আলিপুরদুয়ার, দার্জিলিং কালিম্পং কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে। বৃষ্টি হতে পারে ২০০ মিমি পর্যন্ত। বাকি তিন জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হবে। ভারী বৃষ্টির জেরে উত্তরবঙ্গের পার্বত্য এলাকার রাস্তায় দৃশ্যমান্যতা কমবে এবং নদীর জল স্তর বাড়তে পারে। একটানা বৃষ্টিতে নীচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কাও করা হচ্ছে। 

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে ক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টির  সম্ভবনার কথা জানিয়েছে আলিপুর।  এর মধ্যে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, মুর্শিদাবাদ, ২৪ পরগণা, এবং বর্ধমান জেলায় বেশি বৃষ্টি হতে পারে।


```