Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিম্নচাপের জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে অব্যাহত বৃষ্টির দাপট, আবহাওয়ার উন্নতি মঙ্গলবার থেকে

হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে আগামীকাল থেকে কমবে বৃষ্টির দাপট। মঙ্গলবার আবহাওয়ার খানিকটা উন্নতি হবে।

নিম্নচাপের জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে অব্যাহত বৃষ্টির দাপট, আবহাওয়ার উন্নতি মঙ্গলবার থেকে

নিজস্ব চিত্র

শেষ আপডেট: 15 September 2024 17:31

দ্য ওয়াল ব্যুরো: বিকেল গড়িয়ে সন্ধে হতে যায়। এখনও ঝোড়ো হাওয়া ও বৃষ্টির দাপট রয়েছে কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এই মুহূর্তে আবহাওয়ার কোনও পরিবর্তন হবে না বলে জানাল আলিপুর আবহাওয়া অফিস কারণ রবিবার অতি গভীর নিম্নচাপটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং কলকাতাতেই থাকছে । আগামী ৪৮ ঘণ্টায় শক্তি হারিয়ে এটি ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তীসগড়ের দিকে এগোবে। 

হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে আগামীকাল থেকে কমবে বৃষ্টির দাপট। মঙ্গলবার আবহাওয়ার খানিকটা উন্নতি হবে। তবে, শনিবার পর্যন্ত হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আগামী কয়েক ঘণ্টায় বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে অতিভারী বৃষ্টি হতে পারে। 

উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে ধীরে ধীরে এখানে বৃষ্টির পরিমাণ কমবে। নিম্নচাপের দাপটে রবিবার পেরিয়ে সোমবারও ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরে।

বর্তমানে উত্তাল বঙ্গোপসাগর তাই সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উপকূলবর্তী এলাকায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। আগামীকাল ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।


```