Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

Weather Report Today: বসন্তের বর্ষা নির্ঘোষ! রাজ্যজুড়ে বৃষ্টি, উত্তরে তুষারপাতের সম্ভাবনা

বৃষ্টি ও বজ্রঝড়ের ফলে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাপমাত্রা সামান্য কমতে পারে।

Weather Report Today: বসন্তের বর্ষা নির্ঘোষ! রাজ্যজুড়ে বৃষ্টি, উত্তরে তুষারপাতের সম্ভাবনা

বসন্তের বর্ষা নির্ঘোষ!

শেষ আপডেট: 21 February 2025 10:34

দ্য ওয়াল ব্যুরো: বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্প ও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজ্যজুড়ে বৃষ্টি এবং বজ্রঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও, উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং-এর পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

কলকাতার তাপমাত্রা

  • আজ: সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৪ ডিগ্রি সেলসিয়াস, দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস।
  • বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭১ থেকে ৯৮ শতাংশ।

দক্ষিণবঙ্গে আবহাওয়া পরিস্থিতি

বৃষ্টি ও বজ্রঝড়ের ফলে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাপমাত্রা সামান্য কমতে পারে।

  • শনিবার: পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, নদিয়া এবং উত্তর ২৪ পরগনায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ ও শিলাবৃষ্টির সম্ভাবনা।
  • রবিবার: কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, বাঁকুড়া ও পূর্ব বর্ধমানে ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা।
  • সোমবার: দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ ও নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
  • কলকাতায় আজ বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও, কাল থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গে তুষারপাত ও বৃষ্টি

দার্জিলিং ও কালিম্পং-এর উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে, যা মঙ্গলবার পর্যন্ত চলতে পারে। সিকিমেও তুষারপাত হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে মঙ্গলবার পর্যন্ত। শনিবার ও রবিবার উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

টানা বৃষ্টির ফলে রাজ্যের কৃষিক্ষেত্রে প্রভাব পড়তে পারে। বিশেষত রবি শস্য ও আলু চাষের ক্ষতির আশঙ্কা করছেন কৃষি বিশেষজ্ঞরা।


```