
শেষ আপডেট: 2 June 2023 12:27
দ্য ওয়াল ব্যুরো: এপ্রিলের পর ফের দ্বিতীয় দফায় গরমের দাপুটে ইনিংস শুরু হয়েছে। জানা গেছে আগামী সপ্তাহেও চলবে এই তাপপ্রবাহের পরিস্থিতি। ফের কলকাতায় প্রায় ৪০ ডিগ্রি ছুঁল তাপমাত্রা।
কলকাতার পাশাপাশি দমদম ও সল্টলেকেও আজ প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে উষ্ণতার পারদ। কলকাতার আলিপুরে শুক্রবার সকালে সর্বোচ্চ উষ্ণতা ছিল ৩৯.৬ ডিগ্রি সেলসিয়াস। কলকাতার পাশাপাশি মালদা ও দুই দিনাজপুরেও ৪০ ডিগ্রির আশেপাশে রয়েছে তাপমাত্রার পারদ।
শুক্রবার বিকেলের দিকে দক্ষিণ ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। তবে এই বৃষ্টিতে বিশেষ স্বস্তি মিলবে না বলেই জানা গেছে আবহাওয়া দফতর সূত্রে।
৫ ও ৬ জুন উত্তরবঙ্গের তিন জেলা কালিম্পং, দার্জিলিং এবং আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা আছে। আগামী পাঁচ দিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ঘাম শুকানোর সম্ভাবনা নেই বললেই চলে।
গরমে ধুঁকছে গোটা রাজ্য, বৃষ্টির দেখা মিলবে না আগামী সপ্তাহ পর্যন্ত! কোন কোন জেলায় তাপপ্রবাহ