Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বৃষ্টির পূর্বাভাস রাজ্যের একাধিক জেলায়, শীতের অনুভূতি থাকলেও ঠান্ডা থাকবে না

বাংলায় রাতের দিকে আকাশ পরিষ্কার থাকার কারণে হালকা শীত-শীত অনুভূতি মিলবে। তবে দিনের বেলা গরমই সহ্য করতে হবে আমজনতাকে।

বৃষ্টির পূর্বাভাস রাজ্যের একাধিক জেলায়, শীতের অনুভূতি থাকলেও ঠান্ডা থাকবে না

প্রতীকী ছবি

শেষ আপডেট: 15 February 2025 19:44

দ্য ওয়াল ব্যুরো: বৃষ্টি, বৃষ্টি, বৃষ্টি... শীত বিদায়ের সময়ে এখন রাজ্যবাসীর সঙ্গী হতে চলেছে। একাধিক জেলায় আগামী কয়েকদিনের মধ্যেই বৃষ্টিপাত হবে বলেই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। যদিও শীত আর ফিরছে না। 

বাংলায় রাতের দিকে আকাশ পরিষ্কার থাকার কারণে হালকা শীত-শীত অনুভূতি মিলবে। তবে দিনের বেলা গরমই সহ্য করতে হবে আমজনতাকে। হাওয়া অফিস জানিয়েছে, পরবর্তী কদিন দিনের বেলা ৩০ ডিগ্রির আশেপাশে থাকবে তাপমাত্রা। রাতের দিকে তা প্রায় অর্ধেকে চলে আসবে। 

বৃষ্টির দৌলতে ঠান্ডা কি আর ফিরবে? হাওয়া বিশেষজ্ঞরা বলছেন, তেমন সম্ভাবনা আর নেই। ইতিমধ্যে শীত বিদায়ের পথে। ফলে তাপমাত্রার ওঠা-নামা আরও কয়েকদিন চললেও ফেব্রুয়ারি শেষ থেকে বাংলায় পুরো দস্তর গরম পড়ে যাবে। 

বিগত কিছুদিন ধরে উত্তর বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাব ছিল। তার জেরে রাজ্যে প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে। কুয়াশার সম্ভাবনাও বেড়েছিল। পাশাপাশি শহরাঞ্চলে আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছিল বেশ কয়েক দিন ধরে। তবে এখন আর ঘন কুয়াশা নেই। বৃষ্টি হলেও ঠান্ডায় তেমন প্রভাব পড়বে না। 

দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও কার্যত ঠান্ডাভাব চলে যাবে কিছুদিনের মধ্যে। আপাতত পাহাড়ে তুষারপাতের কোনও পূর্বাভাসও নেই। তবে শীত বিদায় নিলেও পুরোদস্তুর গরম এখনই পড়ছে না। এটুকুই স্বস্তি। তবে মধ্য-মার্চ থেকে আবহাওয়ার বিরাট বদল আসার পূর্বাভাস রয়েছে।


```