
শেষ আপডেট: 1 April 2023 10:23
দ্য ওয়াল ব্যুরো: গতবারের আইপিএল তেমন ভাল যায়নি, তাই এবারের শুরু থেকেই দাপট দেখাতে চাইছে কলকাতা নাইট রাইডার্স। এবারের অভিযান (IPL 2023) কলকাতা শুরু করবে পাঞ্জাবের বিরুদ্ধে (KKR vs PBKS)। মোহালিতে হবে ম্যাচ (Mohali Match)। কিন্তু সেই ম্যাচের আগেই অশনিসংকেত দুই দলের কাছেই। মোহালির ম্যাচে বড় কাঁটা 'বৃষ্টি'!
মোহালির আবহাওয়া শুক্রবার থেকেই খারাপ। ক্ষণে ক্ষণে ঝেঁপে বৃষ্টি নামছে। বৃষ্টির জন্য শুক্রবার প্র্যাকটিস করতে পারেননি দুই দলের খেলোয়াড়রা। মোহালির হাওয়া অফিস বলছে, শনিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পাঞ্জাব বনাম কলকাতার ম্যাচ শুরু হবে দুপুর সাড়ে তিনটে থেকে। সেইসময় বৃষ্টির সম্ভাবনা ২০ শতাংশ। তবে বিকেল ৫টার পর থেকে সেই সম্ভাবনা আরও বেশি বলে জানাচ্ছেন আবহাওয়া দফতর। ক্রিকেট বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, বৃষ্টির জন্য বারবার খেলা বন্ধ হতে পারে। যা ম্যাচের জন্য খুব খারাপ।
বৃষ্টির ভ্রুকুটি থাকলেও পুরো শক্তি নিয়ে পাঞ্জাবের বিরুদ্ধে নামতে চাইছে কলকাতা। দলের নতুন কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকে দল সাজাতে গিয়ে যে হিমশিম খেতে হচ্ছে তা বোঝাই যাচ্ছে। কারণ চোটের জন্য দলের বাইরে অধিনায়ক শ্রেয়স আইয়ার। তাঁর জায়গায় দলের দায়িত্বে আছেন নীতিশ রানা।
শ্রেয়স না থাকাটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে সেটা মনে করছেন অনেকেই। তাঁর বিকল্প খুঁজতে মরিয়া হেডস্যার চন্দ্রকান্ত। এদিকে সাকিব, লিটনরা এখনও দলের সঙ্গে যোগ দিতে পারেননি। সেদিকে অনেক নতুন মুখ খেলবে কলকাতায়।
অন্যদিকে, পাঞ্জাব দলেও রয়েছে চোট। এই কারণে লিয়াম লিভিংস্টোন চোটের কারণে মাঠের বাইরে। খেলবেন না জনি বেয়ারস্টো। সেখানে মিডল অর্ডার নিয়ে কিছুটা চিন্তায় থাকছেন শিখর ধাওয়ান।
পাঞ্জাবের বিরুদ্ধে কেমন হতে পারে কলকাতার প্রথম একাদশ
এন জগদীশন, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), নীতীশ রানা (অধিনায়ক), বেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, মনদীপ সিং, শার্দুল ঠাকুর, সুনীল নারিন, উমেশ যাদব, লকি ফার্গুসন/টিম সাউদি।
মোহালিতে আজ অভিযান শুরু করছেন নাইটরা, দল নিয়ে বিস্তর ধোঁয়াশা কলকাতার