Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দক্ষিণবঙ্গে গরমের দাপট কমাতে পারে অসময়ের ঝড়-বৃষ্টি, সপ্তাহান্তে বাড়তে পারে দুর্যোগ

আজ ও আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। উইকেন্ডে বৃষ্টির সম্ভাবনা থাকবে আরও বেশি।

দক্ষিণবঙ্গে গরমের দাপট কমাতে পারে অসময়ের ঝড়-বৃষ্টি, সপ্তাহান্তে বাড়তে পারে দুর্যোগ

ফাইল চিত্র

শেষ আপডেট: 8 April 2025 19:05

দ্য ওয়াল ব্যুরো: বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মধ্য দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নিম্নচাপ আগামী ২৪ ঘণ্টায় উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান নেবে। এরপর আরও শক্তি সঞ্চয় করে পরবর্তী ৪৮ ঘণ্টায় এটি উত্তর দিকে সরবে এবং শেষ পর্যন্ত পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে পৌঁছবে।

এই সিস্টেমের প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা বাড়বে। আজ ও আগামীকাল রাজ্যের বিভিন্ন জেলায় স্থানীয়ভাবে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টির দাপট আরও বাড়তে পারে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। সেই সঙ্গে দমকা হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত।

উত্তরবঙ্গেও একই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। আজ ও আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। উইকেন্ডে বৃষ্টির সম্ভাবনা থাকবে আরও বেশি। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। সেখানেও বজ্রবিদ্যুৎ সহ ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। সব মিলিয়ে সপ্তাহের শেষ দিকে রাজ্যজুড়ে ঘনঘটায় কাটতে পারে সময়।

অন্যদিকে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি - উত্তরবঙ্গের এই পাঁচ জেলাতে ঝড় হতে পারে মঙ্গলবার বা বুধবার থেকে। গতিবেগ ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা হতে পারে। সপ্তাহের বাকি দিনগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। 

এই মুহূর্তে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। মধ্য দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে এই নিম্নচাপ এলাকা। তার জেরেই মূলত এমন পরিস্থিতি রাজ্যজুড়ে। এর ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার কথা অসম, মেঘালয়, তামিলনাড়ু, কেরলের মতো রাজ্যে।


```