Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সকাল থেকেই অস্বস্তিকর গরম, রাতের দিকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হতে পারে বৃষ্টি

নতুন সপ্তাহে রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টিপাত ও ঝড়ের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ—দুই অঞ্চলেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সকাল থেকেই অস্বস্তিকর গরম, রাতের দিকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হতে পারে বৃষ্টি

ফাইল চিত্র

শেষ আপডেট: 6 April 2025 11:48

দ্য ওয়াল ব্যুরো: নতুন সপ্তাহে রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টিপাত ও ঝড়ের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ—দুই অঞ্চলেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে জলোচ্ছ্বাস ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনায় মৎস্যজীবীদের জন্য জারি হয়েছে সতর্কতা।

দক্ষিণবঙ্গে আজ সকাল থেকে আবহাওয়া থাকবে গরম ও শুষ্ক। তবে দুপুরের পর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদীয়া এবং মুর্শিদাবাদ জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে বুধবার কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি হতে পারে। কিছু এলাকায় ৩০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, হুগলি ও মুর্শিদাবাদে ঝড়ের প্রভাব বেশি হতে পারে। বৃহস্পতিবার ও শুক্রবারও দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

উত্তরবঙ্গের সব জেলাতেই আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। কিছু এলাকায় ৪০ থেকে ৫০ কিমি গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। সোমবার ও মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে বলে জানানো হয়েছে।

কলকাতায় আজকের আবহাওয়া থাকবে রোদ ঝলমলে, পরে আংশিক মেঘলা হতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরম ও অস্বস্তি থাকবে চরমে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা ২৭ থেকে ৯৪ শতাংশের মধ্যে। আগামীকাল থেকে কলকাতায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার ও বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ৩০ থেকে ৪০ কিমি গতিতে ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে।

আন্দামান ও নিকোবর উপকূলে আজ রাত থেকেই জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। দ্বীপপুঞ্জে প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকায় সমুদ্র থাকবে উত্তাল। ৩৫ থেকে ৪৫ কিমি প্রতি ঘণ্টা গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দফতর।


```