Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দিনের পর রাতেও থাকবে অস্বস্তিকর গরম, দক্ষিণবঙ্গে সোমবার থেকে স্বস্তি ফেরাতে পারে বৃষ্টি

শনিবার দক্ষিণবঙ্গের আবহাওয়া থাকবে মূলত শুষ্ক। দিনের তাপমাত্রা বাড়বে, রাতেও অস্বস্তি অনুভূত হবে। তবে রবিবার থেকে পরিস্থিতির পরিবর্তন হতে পারে।

দিনের পর রাতেও থাকবে অস্বস্তিকর গরম, দক্ষিণবঙ্গে সোমবার থেকে স্বস্তি ফেরাতে পারে বৃষ্টি

ফাইল চিত্র

শেষ আপডেট: 5 April 2025 16:25

দ্য ওয়াল ব্যুরো: শনিবার দক্ষিণবঙ্গের আবহাওয়া থাকবে মূলত শুষ্ক। দিনের তাপমাত্রা বাড়বে, রাতেও অস্বস্তি অনুভূত হবে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে রবিবার থেকে পরিস্থিতির পরিবর্তন হতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদীয়া এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সঙ্গে থাকতে পারে দমকা ঝোড়ো হাওয়া।

সোমবার থেকে বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। বৃহস্পতিবার ও শুক্রবারও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে।

শনিবার দার্জিলিং ও কালিম্পং জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। রবিবার উত্তরবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

সোমবার ও মঙ্গলবারও একই ধারা বজায় থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বিস্তীর্ণ অংশে। সেই সঙ্গে ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আবহাওয়াবিদদের মতে, উত্তর-পশ্চিম ভারতের শুষ্ক ও গরম বাতাস বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ বাতাসের সংস্পর্শে আসছে। এই দুইয়ের সংঘাতে তৈরি হচ্ছে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির পরিস্থিতি।  

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে শনিবার এবং রবিবার প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস মিলেছে। সমুদ্র উত্তাল থাকবে। ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে বলে জানানো হয়েছে। এই কারণে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের।


```