Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দক্ষিণবঙ্গে ফের পরপর তিন দিন কালবৈশাখীর পূর্বাভাস, বজ্রবিদ্যুৎ-সহ শিলাবৃষ্টির আশঙ্কা

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রপাতের আশঙ্কা থেকে যাচ্ছে। সঙ্গে ৩০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া।

দক্ষিণবঙ্গে ফের পরপর তিন দিন কালবৈশাখীর পূর্বাভাস, বজ্রবিদ্যুৎ-সহ শিলাবৃষ্টির আশঙ্কা

ফাইল চিত্র

শেষ আপডেট: 3 May 2025 18:49

দ্য ওয়াল ব্যুরো: উত্তর বাংলাদেশ ও সংলগ্ন অঞ্চলে ফের তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। সেই ঘূর্ণাবর্তকে ঘিরে পূর্ব-পশ্চিম নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত হয়েছে রাজস্থান ও মধ্যপ্রদেশ সংলগ্ন ঘূর্ণাবর্ত এলাকা থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত। এই অক্ষরেখা মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিস্তৃত। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে রাজ্যে ঢুকছে প্রচুর জলীয় বাষ্প, যার জেরে দক্ষিণবঙ্গে অন্তত মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রপাতের আশঙ্কা থেকে যাচ্ছে। সঙ্গে ৩০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে বলে পূর্বাভাস।

আজ শনিবার রাতের দিকে ঝড়বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও হুগলির কিছু অংশে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কালবৈশাখীর মতো পরিস্থিতির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা। অন্যদিকে, বাকি জেলাগুলিতে ৪০–৫০ কিমি বেগে দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ঝড়বৃষ্টির আশঙ্কা বেশি। এই জেলাগুলিতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। বাকি জেলাগুলিতে দমকা হাওয়ার গতি কিছুটা কম—৩০ থেকে ৪০ কিমি। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির প্রবল সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা থাকছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। তবে তুলনামূলক বেশি প্রভাব পড়তে পারে মুর্শিদাবাদ, নদিয়া ও হুগলিতে। সেদিন দমকা হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৩০–৪০ কিমি।

এদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে বেশি হতে পারে। ঝড়বৃষ্টি হতে পারে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও। আগামী ২৪ ঘণ্টায় এবং সোমবার, দুই দিনই উত্তরবঙ্গে ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। রবিবার ও মঙ্গলবার বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে কিছুটা কম হবে।


```