Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস, পশ্চিমের ৩ জেলায় শিলাবৃষ্টি

আগামী কয়েকদিনে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস, পশ্চিমের ৩ জেলায় শিলাবৃষ্টি

ফাইল চিত্র

শেষ আপডেট: 13 April 2025 11:42

দ্য ওয়াল ব্যুরো: আগামী কয়েকদিনে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে আজ এবং আগামীকাল কালবৈশাখীর মতো ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এ ছাড়াও, এই অঞ্চলে ৫০-৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে, আর কিছু জায়গায় শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।  

কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে বিকেল বা রাতের দিকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং বাতাসের গতিবেগ থাকবে ৩০-৪০ কিলোমিটার। তবে সোমবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমে যেতে পারে। দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পরিমাণ কমবে। বুধবার ফের রাজ্যে বৃষ্টির সম্ভাবনা বাড়বে, তবে ঝড়ের আশঙ্কা থাকবে না।  

উত্তরবঙ্গে রবিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। সেখানে ভারী বৃষ্টির সতর্কতা নেই, তবে দার্জিলিং থেকে মালদহ অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবার ও মঙ্গলবার ঝড়-বৃষ্টির কোনও সতর্কতা নেই, তবে স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে।  

কলকাতায় আজ অর্থাৎ রবিবার সকালে পরিষ্কার আকাশ থাকলেও, আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে বেলা পর্যন্ত। বিকেল বা রাতের দিকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। তাপমাত্রা খুব বেশি পরিবর্তন হবে না। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস এবং গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস।  

ভিনরাজ্যে আসাম এবং মেঘালয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু অঞ্চলে ৫০-৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাসের সঙ্গে শিলাবৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে।  


```