Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পরনে পুজোর নতুন পোশাক, বেহালার পুকুরে ভাসছে অজ্ঞাত পরিচয় যুবকের দেহ, চাঞ্চল্য

অতিরিক্ত মদ্যপানের কারণে পুকুরে পড়ে গিয়ে মৃত্যু নাকি নেপথ্যে খুনের ঘটনা, তদন্তে সম্ভাব্য সবদিকই খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

পরনে পুজোর নতুন পোশাক, বেহালার পুকুরে ভাসছে অজ্ঞাত পরিচয় যুবকের দেহ, চাঞ্চল্য

শেষ আপডেট: 23 October 2023 11:44

দ্য ওয়াল ব্যুরো: নবমীর সকালে এক যুবকের মৃতদেহ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল বেহালায়। সাত সকালে পুকুরে দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে পুলিশ। মৃত্যুর কারণ জানতে দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ঠিক কী কারণে মৃত্যু, খুন নাকি দুর্ঘটনা তা স্পষ্ট নয়।

সোমবার সকালে বেহালার সরশুনা থানা এলাকায় কলকাতা কর্পোরেশনের ১২৮ নম্বর ওয়ার্ডের কেটোপোলের এক পুকুর থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। উদ্ধার করে মৃতদেহ বেহালা বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃত যুবকের পরিচয় জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর কারণ সম্পকে নিশ্চিত হওয়া যাবে। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, জলে ডুবেই মৃত্যু হয়ে থাকতে পারে ওই যুবকের।

সবে ভোরের আলো ফুটেছে। রাতভর ঠাকুর দেখে অনেকেই বাড়ি মুখো। অনেকে আবার আর পাঁচটা দিনের মতো নবমীর সকালেও ভোর ভোর ঘুম থেকে উঠে বেরিয়েছিলেন প্রাতঃভ্রমণে। তাঁদেরই নজরে পড়ে কেটোপোলের পুকুরে ভাসছে এক যুবকের দেহ। পাশে পুকুরের পাড়ে দাঁড় করানো একটি বাইক। যুবকের পরনে পুজোর নতুন পোশাক। সাত সকালে এমন দৃশ্য দেখে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

অতিরিক্ত মদ্যপানের কারণে পুকুরে পড়ে গিয়ে মৃত্যু নাকি নেপথ্যে খুনের ঘটনা, তদন্তে সম্ভাব্য সবদিকই খতিয়ে দেখছেন তদন্তকারীরা।


```