Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

মাস্ক পরুন, মুখ্যমন্ত্রীর পর এবার পরামর্শ কেন্দ্রর, রাজ্যে ৮ জনের দেহে করোনার নয়া সংক্রমণ

দু'দিন আগেই নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে কোভিড প্রসঙ্গে রাজ্যবাসীকে সতর্ক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, "ভিড়ের মধ্যে গেলে বা হাটে বাজারে গেলে মাস্ক পরুন।"

মাস্ক পরুন, মুখ্যমন্ত্রীর পর এবার পরামর্শ কেন্দ্রর, রাজ্যে ৮ জনের দেহে করোনার নয়া সংক্রমণ

শেষ আপডেট: 13 January 2024 14:48

দ্য ওয়াল ব্যুরো: দু'দিন আগেই নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে কোভিড প্রসঙ্গে রাজ্যবাসীকে সতর্ক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, "ভিড়ের মধ্যে গেলে বা হাটে বাজারে গেলে মাস্ক পরুন।"

 অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে মুখ্যমন্ত্রী এও বলেছিলেন, "বাইরে থেকে অনেক মানুষ রাজ্যে আসেন। আমেরিকার একটি স্ট্রেন ছড়াচ্ছে। তাই বলছি ভয় না পেয়ে, আতঙ্ক না ছড়িয়ে, সাবধানতার জন্য মাস্ক পরুন।"

এবার কেন্দ্রের তরফেও এ বিষয়ে রাজ্যকে সতর্ক করা হল। কারণ, এরাজ্যেও মিলেছে করোনার নয়া ভ্যারিয়েন্টের নমুনা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর,, বাংলায় নতুন করে আটজনের শরীরে করোনায় নয়া সংক্রমন জেএন.১ এর নমুনা পাওয়া গিয়েছে। 

কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় ৪৪ জন এবং দেশে ৬০৯ জন করোনা আক্রান্ত হয়েছে। দেশে এই মুহূর্তে আক্রান্ত রোগীর সংখ্যা ৩ হাজার ৩৬৮জন । 

নয়া সংক্রমণের হদিশ মেলার পরই এ ব্যাপারে নতুন করে রাজ্যকে সতর্ক করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। জনবহুল এলাকায় মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, করোনার নতুন প্রজাতি নিয়ে ফের উদ্বেগ বেড়েছে। কলকাতা-সহ জেলায় জেলায় করোনার এই নতুন ভ্যারিয়েন্ট জেএন.১ উপপ্রজাতির খোঁজ মিলেছে। আক্রান্তের সংখ্যা বাড়ছে। কিছুদিন আগেও শহরে ৬ মাসের এক শিশুর শরীরে করোনার নতুন উপরূপের খোঁজ পাওয়া গিয়েছিল। চিকিৎসকরা বলছেন, শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম হলেই সংক্রমণ ছড়াচ্ছে জেএন.১। বাচ্চা ও বয়স্কদের বেশি সতর্কতা জরুরি।

হু জানাচ্ছে, পিরোলা অথবা BA.2.86-এর মিউটেশনের পরিবর্তিত রূপ হল JN.1। কোভিড ভ্যাকসিন এই প্রজাতির সংক্রমণ ঠেকাতে সক্ষম কিনা তা এখনও স্পষ্ট নয়। তাই শিশুদের মধ্যে সংক্রমণ ঠেকাতে বিশেষ সতর্কতা মেনে চলা জরুরি।  রাস্তায় বেরোলে মাস্ক পরতে হবে, হাঁচি-কাশির সময় নাক-মুখ ঢেকে রাখা জরুরি, এখন অসুস্থ হলে বা উপসর্গ দেখা দিলে আইসোলেশনে থাকতে হবে। টানা জ্বর, শ্বাসকষ্ট হলে সঙ্গে সঙ্গে ডাক্তার দেখিয়ে নিতে হবে।


```