Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গ্রামবাসীদের অস্ত্র তুলে দিচ্ছে খোদ পুলিশ! রাজৌরি জঙ্গি হানার পরে নয়া পদক্ষেপ জম্মু-কাশ্মীরে

দ্য ওয়াল ব্যুরো: জম্মুর রাজৌরির (Rajouri) ডাংরি গ্রামে সম্প্রতি সংখ্যালঘু সম্প্রদায়ের হিন্দুদের লক্ষ্য করে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এর পরেই বিশেষ এক কমিটি গড়ে রাজৌরির বিভিন্ন পঞ্চায়েত কেন্দ্রে অস্ত্র বিলি (weapon distribution driv

গ্রামবাসীদের অস্ত্র তুলে দিচ্ছে খোদ পুলিশ! রাজৌরি জঙ্গি হানার পরে নয়া পদক্ষেপ জম্মু-কাশ্মীরে

শেষ আপডেট: 8 January 2023 16:36

দ্য ওয়াল ব্যুরো: জম্মুর রাজৌরির (Rajouri) ডাংরি গ্রামে সম্প্রতি সংখ্যালঘু সম্প্রদায়ের হিন্দুদের লক্ষ্য করে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এর পরেই বিশেষ এক কমিটি গড়ে রাজৌরির বিভিন্ন পঞ্চায়েত কেন্দ্রে অস্ত্র বিলি (weapon distribution drive) করা শুরু করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ। দেওয়া হচ্ছে গ্রামবাসীদের দেওয়া হচ্ছে অস্ত্রচালনার প্রশিক্ষণও।

জানা গেছে, জম্মু ও কাশ্মীর পুলিশের তরফেই গড়া হয়েছে 'ভিলেজ ডিফেন্স গার্ড' গোষ্ঠী। এখন থেকে গ্রামগুলিতে সশস্ত্র পাহারা দেবে তারা। জঙ্গিহানা প্রতিরোধে লড়বে নিজেরাই। বস্তুত, এই গোষ্ঠীর অস্তিত্ব আগেও ছিল কমিটি হিসেবে। তবে নিরাপত্তা বাহিনীর হাতে দায়িত্ব যাওয়ার পর থেকে এর প্রয়োজনীয়তা কমেছিল। এখন ডাংরি হামলার এক সপ্তাহ পরে ফের সেই গোষ্ঠীকে সক্রিয় করার কথা ভাবল পুলিশ।

জানা গেছে, মূলত .৩০৩ রাইফেল সরবরাহ করা হচ্ছে এই গার্ডদের। অনেকেই স্বেচ্ছাসেবী হিসেবে এগিয়ে এসে এই দলে যোগ দিচ্ছেন। এমনকি গ্রামের বহু মেয়েও চাইছেন নিজেদের নিরাপত্তার খাতিরে প্রশিক্ষণ নিতে ও অস্ত্র নিয়ে পাহারায় নামতে।

Weapons handed over to Village Defence Guards in Rajouri – The Dispatch

জম্মু ও কাশ্মীর পুলিশের ডেপুটি কমিশনার বিকাশ কুন্দল বলেন, 'গ্রামগুলির নিজস্ব শক্তি বাড়ানোর জন্য এই ডিফেন্স গার্ডদের কাজে লাগানো হচ্ছে, তাঁদের অস্ত্র দেওয়া হচ্ছে। আমি ওঁদের অনুরোধ করছি, এলাকার মানুষের নিরাপত্তা যেন তাঁরা বজায় রাখেন। গ্রামওয়াড়ি প্রশিক্ষণও দেওয়া হচ্ছে পুলিশের তরফে। যেসব পরিবারের পুরুষরা বাইরে থাকেন, সেসব পরিবারের মেয়েদেরও আমরা প্রশিক্ষণ দিচ্ছি।'

বছরের প্রথম দিনেই ভয়াবহ জঙ্গি হানায় কেঁপে উঠেছিল রাজৌরির ডাংরি গ্রাম। চার জন নিহত হন। পরের দিন সকালে ফের বিস্ফোরণ। প্রাণ যায় এক শিশুরও। তার পর থেকেই নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবনাচিন্তা শুরু করে প্রশাসন। ঠিক করা হয়, ভিলেজ ডিফেন্স গার্ড ফের কাজ করতে শুরু করবে।

Weapons handed over to Village Defence Guards in Rajouri - Jammu Bulletin

১৯৯৫ সালে জম্মুর ১০টি জেলায় প্রথম তৈরি করা হয়েছিল ভিলেজ ডিফেন্স কমিটি। ২৬ হাজারেরও বেশি বাসিন্দা নাম লিখিয়েছিলেন এই কাজে। তবে পরবর্তী কালে এই গোষ্ঠীর বিরুদ্ধেও মাদক, অপহরণ, ধর্ষণের মতো নানা অভিযোগ উঠতে শুরু করে। ধীরে ধীরে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী কড়া হাতে জঙ্গিদমন শুরু করলে তাদের প্রয়োজন ফুরোয়। তবে গত বছর থেকেই ক্রমবর্ধমান সন্ত্রাসী কার্যকলাপ বৃদ্ধির মুখে ফের ভিলেজ ডিফেন্স কমিটিকে সক্রিয় করার ভাবনাচিন্তা শুরু হয়। শেষমেশ নতুন নামে ফিরিয়ে আনা হল তাকে।

আরও একডজন চিতা আসছে ভারতে! কেন এই উদ্যোগ, সব মিলিয়ে খরচ কত


```