Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সেনাবাহিনী সবসময়ই অরাজনৈতিক, ভবিষ্যতেও থাকবে: সেনাপ্রধান

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় সেনাবাহিনী সম্পূর্ণ অরাজনৈতিক, ভবিষ্যতেও রাজনীতি থেকে অনেক দূরেই থাকবে সেনা, এমনটাই জানালেন নয়া সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে। সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে দেশজোড়া আন্দোলন ও বিক্ষোভ নিয়ে মন্তব্য করে ব

সেনাবাহিনী সবসময়ই অরাজনৈতিক, ভবিষ্যতেও থাকবে: সেনাপ্রধান

শেষ আপডেট: 1 January 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় সেনাবাহিনী সম্পূর্ণ অরাজনৈতিক, ভবিষ্যতেও রাজনীতি থেকে অনেক দূরেই থাকবে সেনা, এমনটাই জানালেন নয়া সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে। সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে দেশজোড়া আন্দোলন ও বিক্ষোভ নিয়ে মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছিলেন প্রাক্তন সেনাপ্রধান তথা বর্তমান চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। সেই বিতর্কের জবাব দিয়ে তিনি বলেছিলেন, “আমরা নিজেদের রাজনীতি থেকে দূরেই রাখব। যখন যে সরকার থাকবে, আমরা তাদের নির্দেশ মেনে কাজ করব।” বুধবার সেনাপ্রধান নারাভানেও একই কথা বললেন। সেনাপ্রধানের কথায়, “সেনাবাহিনী সবসময়েই অরাজনৈতিক, ভবিষ্যতেও রাজনীতি থেকে দূরে থাকবে। সেনার শপথ নেওয়ার সময় আমরা সংবিধান মেনে চলার অঙ্গীকার করি। সবকিছুর উর্ধ্বে গিয়ে সেই শপথ পালন করব”। গত মঙ্গলবারই সেনাপ্রধানের দায়িত্ব নিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। আর দায়িত্ব নেওয়ার পরেই পাকিস্তানের বিরুদ্ধে তোপ দেগেছিলেন তিনি। পাকিস্তান সন্ত্রাস বন্ধ না করলে, ভারত যে ফের সার্জিক্যাল স্ট্রাইকের মতো কঠোর প্রত্যাঘাত করতে পারে সেটাও স্পষ্ট করেছিলেন তিনি। নারাভানে বলেছিলেন, যে কোনও পরিস্থতির মোকাবিলা করার জন্য তৈরি রাখা হবে ভারতীয় সেনাকে। এটাই এখন মূল লক্ষ্য।

আরও পড়ুন: আমরা রাজনীতি থেকে দূরেই থাকব, বিতর্কের পরে বললেন বিপিন রাওয়াত

চিন ও পাকিস্তানের সীমান্ত সমস্যা নিয়েও মতপ্রকাশ করেছেন সেনাপ্রধান নারাভানে। বেজিংয়ের সঙ্গে সীমান্ত সমস্যার প্রসঙ্গে তিনি বলেন, উত্তর ও উত্তর-পূর্ব ভারতের সীমান্তের দিকে নজর রেখে সেনা ক্ষমতা বাড়াচ্ছে ঠিকই, তবে সেখানে শান্তি বজায় রাখাই ভারতের মূল উদ্দেশ্য। তাঁর কথায়, সীমান্ত সমস্যার সমাধান হয়নি। তবে সেখানে শান্তি কায়েম করার পথে অনেকটাই অগ্রসর ভারত।

```