দ্য ওয়াল ব্যুরো : আমরা এখন আগের চেয়ে বেশি জাতীয়তাবাদী। কিন্তু তা বলে অন্যান্য দেশের সঙ্গে মিলেমিশে থাকতে বাধা নেই। শুক্রবার দিল্লিতে ওয়ার্ল্ড ইকনমিক ফোরামে ভাষণে একথা বললেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। তাঁর কথায়, ভারত এক ব্যতিক্রমী দেশ। আমরা এখন আগের চেয়ে বেশি জাতীয়তাবাদী। কিন্তু জাতীয়তাবাদী হওয়ার পাশাপাশি আমরা আন্তর্জাতিক মহলে সকলের সঙ্গে সুসম্পর্ক রাখতে পারি। আমাদের জাতীয়তাবাদকে নেতিবাচক অর্থে নিলে চলবে না।
এর পরে নাম না করে পাকিস্তানকে কটাক্ষ করেন বিদেশমন্ত্রী। প্রতিবেশী দেশগুলির সঙ্গে সহযোগিতার প্রশ্নে তিনি বলেন, একটি দেশ বাদে সকলের সঙ্গেই মিলেমিশে থাকা যায়।