Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য করতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

পরিষেবায় গতি আনতে হোয়াটসঅ্যাপ চালু করল বিদ্যুৎ দফতর, খুলল কন্ট্রোল রুমও

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা বজায় রাখার জন্য বিদ্যুৎভবন থেকে পুজো কন্ট্রোল রুম এবং হোয়াটসঅ্যাপ পরিষেবার উদ্বোধন করেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস।

পরিষেবায় গতি আনতে হোয়াটসঅ্যাপ চালু করল বিদ্যুৎ দফতর, খুলল কন্ট্রোল রুমও

অরূপ বিশ্বাস

শেষ আপডেট: 27 September 2024 10:40

দ্য ওয়াল ব্যুরো: পরিষেবায় গতি আনতে এবার নতুন উদ্যোগ নিল রাজ্য বিদ্যুৎ দফতর। হোয়াটসঅ্যাপ নম্বর চালু করল রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা। এছাড়া পুজোর জন্য খোলা হয়েছে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুমও। এই কন্ট্রোল রুম জগদ্ধাত্রী পুজো পর্যন্ত খোলা থাকবে।

বাংলা জুড়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা বজায় রাখার জন্য বিদ্যুৎভবন থেকে পুজো কন্ট্রোল রুম এবং হোয়াটসঅ্যাপ পরিষেবার উদ্বোধন করেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি জানান, প্রতিবারের মতো এবারও বিদ্যুৎ দফতর রাত-দিন নিজেদের দায়িত্ব পালন করতে বদ্ধপরিকর। পুজোর দিনগুলিতে বিদ্যুৎ দফতরের সকল কর্মী ও আধিকারিক প্রস্তুত থাকবেন নিরবিচ্ছিন্ন পরিষেবা প্রদান করার জন্য। 

এদিকে পুজো কন্ট্রোল রুমের দুটি নম্বর জানিয়ে দেওয়া হয়েছে। সেগুলি হল ৮৯০০৭৯৩৫০৩ এবং ৮৯০০৭৯৩৫০৪। অন্যদিকে হোয়াটসঅ্যাপ নম্বরটি হল ৮৪৩৩৭১৯১২১। সিইএসসি ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপ নম্বরে চালু করে বিশেষ পরিষেবা দেয়। এবার ডব্লুবিএসইডিসিএল-ও একই পন্থায় পরিষেবা দিতে চলেছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে।

এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে গ্রাহকরা বিল সংক্রান্ত তথ্য, বিল দেখা, বিলের কপি ডাউনলোড করা, বিল পেমেন্ট করার সুবিধা, নতুন কানেকশনের জন্য আবেদন করা, নতুন কোটেশনের পরিমাণ জানা সহ নো-পাওয়ার কল ডকেট করতে পারা ও বিদ্যুৎ সুরক্ষা সংক্রান্ত সতর্কবিধির বিষয় জানতে পারবেন।


```