Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হরিপালের ঘটনায় অপহরণ ও নির্যাতনের প্রমাণ নেই! জানিয়ে দিল পুলিশ

পুলিশ আগেই দাবি করেছে, হাসপাতালে মেডিক্যাল টেস্টে ধর্ষণের প্রমাণ মেলেনি।

হরিপালের ঘটনায় অপহরণ ও নির্যাতনের প্রমাণ নেই! জানিয়ে দিল পুলিশ

সাংবাদিক বৈঠক করছেন হরিপালের পুলিশ সুপার

শেষ আপডেট: 7 September 2024 20:02

দ্য ওয়াল ব্যুরো: হরিপালে ক্লাস নাইনের এক ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। আরজি কর কাণ্ডের মাঝে সেই ঘটনা নিয়েও তোলপাড় শুরু হয়েছে। ঘটনার প্রতিবাদে হরিপাল থানার সামনে তুমুল বিক্ষোভ দেখিয়েছে এসএফআই ও ডিওয়াইএফআই। তবে পুলিশ আগেই দাবি করেছে, হাসপাতালে মেডিক্যাল টেস্টে ধর্ষণের প্রমাণ মেলেনি। তাছাড়া অভিযোগে অনেক অসঙ্গতি পাচ্ছেন তাঁরা। 

এই ইস্যুতে শনিবার সাংবাদিক বৈঠক করেন হরিপালের পুলিশ সুপার। তিনি জানান, সিসিটিভি ফুটেজে, বাজেয়াপ্ত করা জামাকাপড় এবং স্বাস্থ্য পরীক্ষায় অপহরণ ও নির্যাতনের প্রমাণ মেলেনি। শুক্রবার সন্ধেয় হরিপালে এক বছর পনেরোর নাবালিকাকে অচৈতন্য অবস্থায় পরে থাকতে দেখেন বাসিন্দারা। খবর পেয়ে হরিপাল থানার পুলিশ নাবালিকাকে উদ্ধার করে হরিপাল গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা হয় তাঁর। 

পুলিশ সুপার জানিয়েছেন, এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার ৭৫ (যৌন হয়রানি), ৭৬ (আক্রমণ বা অবৈধ বল প্রয়োগ), ১২৬ (২) (বেআইনি গতিরোধ), ১৩৭ (২) (অপহরণ), ১১৫ (২) (ইচ্ছাকৃত আঘাত), ৩৫১ (২) (অপরাধজনক ভীতি প্রদর্শন এবং ৮ (পকসো) আইনে মামলা রুজু হয়েছে। সিঙ্গুরের যে জায়গা থেকে নাবালিকাকে অপহরণ করা হয়েছিল বলে দাবী করা হয়েছে, সেই এলাকার সিসিটিভি খতিয়ে দেখার পাশাপাশি লোকজনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। 

নাবালিকা ছাত্রী নিজে পুলিশকে জানিয়েছে, টিউশন থেকে বাড়ি ফেরার সময় চারজন দুষ্কৃতী তাকে জোর করে একটি সাদা চারচাকা গাড়িতে তোলে। কাউকে বললে তার মায়ের ক্ষতি করে দেবে বলে হুমকি দেয়। ছাত্রী জানায়, গাড়িতে করে নিয়ে এসে তাকে হরিপাল স্টেশনে নামিয়ে দেয় এবং বাজারের মধ্যে দিয়ে হেঁটে যেতে বলে। তাদের নির্দেশে নির্যাতিতা নাবালিকা হরিপাল বাজার দিয়ে হাঁটতে শুরু করে। অভিযোগ, দুষ্কৃতীরা তার হাত ধরে টেনে হিঁচড়ে মারতে থাকে। তার পোশাক ছিঁড়ে যৌন হয়রানি করে। এরপরে চারচাকার গাড়িতে করেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনার ২৪ ঘন্টা পর পুলিশের কাছে যা তথ্য প্রমাণ এসেছে সে সব জানানো হয়েছে সাংবাদিক বৈঠক করে। পরে আরও কিছু পাওয়া গেলে তা জানানো হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার।


```