Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সাগর দত্তে নাবালিকার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধেই গাফিলতির অভিযোগ ডক্টরস অ্যাসোসিয়েশনের

ডক্টরস অ্যাসোসিয়েশন আক্রমণ করেছে জুনিয়র ডক্টরস ফ্রন্টকেও। কী বক্তব্য তাঁদের? 

সাগর দত্তে নাবালিকার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধেই গাফিলতির অভিযোগ ডক্টরস অ্যাসোসিয়েশনের

অভিযুক্ত ডাক্তার শুভম সব্রেওয়াল

শেষ আপডেট: 26 November 2024 14:21

দ্য ওয়াল ব্যুরো: সাগর দত্ত মেডিক্যাল কলেজে চিকিৎসা না পেয়ে মৃত্যু হয়েছে এক নাবালিকার। এমনই অভিযোগ তুলে ওই হাসপাতালেরই এক ডাক্তার শুভম সর্ব্রেওয়ালকে কাঠগড়ায় তুলেছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশন। তাঁদের স্পষ্ট বক্তব্য, এই ডাক্তারের এমন অমানবিক এবং স্বার্থপর আচরণের জন্য তাঁকে কঠোর শাস্তি দিতে হবে। 

ঘটনার সূত্রপাত গত ৫ নভেম্বর। সাগর দত্ত হাসপাতালে সাইকিয়াট্রিক বিভাগের মহিলা ওয়ার্ডে ভর্তি হয় ১৬ বছরের রিম্পা পাল। কিন্তু জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশনের দাবি, ওই বিভাগের ডাক্তার হয়েও রোগীকে দেখা তো দূর, হাসপাতালেও ছিলেন না শুভম সব্রেওয়াল। শেষে নাবালিকার মৃত্যু ঘটে। এই ঘটনায় তাঁদের নিশানায় এই ডাক্তার। 

জুনিয়র অ্যাসোসিয়েশনের এও বক্তব্য, সেদিন হাসপাতালে উপস্থিত না থাকা এবং রোগীর চিকিৎসা না করার জন্য সাগর দত্ত মেডিক্যাল কলেজের সাইকিয়াট্রিক বিভাগের প্রধান প্রফেসর ডাঃ কাবেরী ভট্টাচার্য ওই ডাক্তারকে শোকজ করেছিলেন এবং  এমন দায়িত্বজ্ঞানহীন কাজের কারণ ব্যাখা করতে বলেছিলেন। এই নোটিসই প্রমাণ করে ওই ডাক্তার দোষী। তাই তাঁর কড়া শাস্তির দাবি করেছে জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশন। 

জুনিয়র ডাক্তারদের এই সংগঠন এক বিবৃতিতে এও জানিয়েছে, ঘটনার দিন যে ডাঃ শুভম সাব্রেওয়াল উপস্থিত থাকবেন না সেটা তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে জানাননি, একই সঙ্গে অন্য কোনও ডাক্তারের কাছেও রোগীকে পাঠানোর পরামর্শ দেননি। স্রেফ গাফিলতির ফলেই এই মর্মান্তিক ঘটনা বলে দাবি করেছে তাঁরা। এই প্রসঙ্গে ডক্টরস অ্যাসোসিয়েশন আক্রমণ করেছে জুনিয়র ডক্টরস ফ্রন্টকেও। কী বক্তব্য তাঁদের? 

অ্যাসোসিয়েশন বলছে, এই ডাক্তার একদিকে সাগর দত্ত মেডিক্যাল কলেজের সাইকিয়াট্রিক বিভাগের সিনিয়র রেসিডেন্ট পাশাপাশি, ডক্টরস ফ্রন্টের প্রথম সারির নেতা! অন্যদিকে, সাগর দত্ত মেডিক্যাল কলেজের রেসিডেন্ট ডক্টরসদের লিগ্যাল এডভাইজারও। তাঁর বিরুদ্ধে বেআইনি প্রাইভেট প্র্যাকটিস করার অভিযোগও উঠে এসেছে। দাবি, প্রাইভেট প্র্যাকটিসের জন্য অনলাইনে বুকিংও নিয়ে থাকেন এই ডাক্তার। 

জুনিয়র ডাক্তারদের শেয়ার করা তথ্য

ডক্টরস ফ্রন্টের পাল্টা তৈরি হওয়া এই সংগঠন প্রথম থেকেই রোগী পরিষেবার পক্ষে কথা বলে আসছে। আরজি কর কাণ্ডের প্রতিবাদ চললেও যাতে কোনও হাসপাতালে রোগী পরিষেবা ব্যাহত না হয়, তার দাবি করেছে। সেই পরিপ্রেক্ষিতেই সাগর দত্তের এই ডাক্তারের আচরণ নিয়ে সরব তাঁরা। এক্ষেত্রে রোগী পরিষেবাই শুধু ব্যাহত হয়নি, রোগীর মৃত্যুও হয়েছে। অ্যাসোসিয়েশনের সাফ বক্তব্য, যথাযত তদন্ত করে এই অভিযুক্ত ডাক্তারকে শাস্তি দিতে হবে। 


```