Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চতুর্থ স্নেহা, দশম সোহা, যমজ কন্যার কৃতিত্বে আনন্দের বাঁধ ভাঙল চুঁচুড়ার বাড়িতে

চুঁচুড়ার গরবাটি ষষ্ঠীতলায় বাড়ি স্নেহা ঘোষ আর সোহা ঘোষের। দুজনেই চন্দননগর কৃষ্ণভামিনী নারী শিক্ষা মন্দির স্কুলের ছাত্রী।

চতুর্থ স্নেহা, দশম সোহা, যমজ কন্যার কৃতিত্বে আনন্দের বাঁধ ভাঙল চুঁচুড়ার বাড়িতে

হুগলির দুই যমজ বোন স্নেহা ও সোহা-নিজস্ব চিত্র

শেষ আপডেট: 8 May 2024 14:50

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: স্নেহা এক মিনিটের ছোট সোহার থেকে। তবে উচ্চ-মাধ্যমিকের মেধা তালিকায় চতুর্থ স্থানটি দখল করে নিয়েছেন স্নেহা। আর সোহা দশম স্থানাধিকারী। যমজ কন্যার কৃতিত্বে আনন্দে ভাসছে গোটা পরিবার।

চুঁচুড়ার গরবাটি ষষ্ঠীতলায় বাড়ি স্নেহা ঘোষ আর সোহা ঘোষের। দুজনেই চন্দননগর কৃষ্ণভামিনী নারী শিক্ষা মন্দির স্কুলের ছাত্রী। ছোট থেকেই মেধাবী। একে অপরের পরিপূরক স্নেহা আর সোহা পড়াশোনাও করেন পাল্লা দিয়ে। এবার ৪৯৩ নম্বর পেয়ে মেয়েদের মধ্যে প্রথম এবং সবার মধ্যে চতুর্থ হয়েছেন স্নেহা। ৪৮৭ নম্বর পেয়ে দশম স্থান দখল করেছেন সোহা।

স্নেহা আর সোহার বাবা সঞ্জীব ঘোষ বেসরকারি সংস্থায় কর্মরত। মা অপর্ণা ঘর সামলান। তাঁরা জানালেন, ছোট থেকেই পড়াশোনা ভালবাসে তাঁদের দুই কন্যা। ক্লাসেও ভাল ফলই করে দুজন। উচ্চ মাধ্যমিকেও তারা ভাল ফল করবে, এমনটা আশা করেছিলেন। তবে দুই কন্যাই যে মেধা তালিকায় জায়গা করে নেবে এতটা ভাবেননি।

স্নেহা জানালেন, মেধা তালিকায় নিজের নামটা শুনে প্রথমে বিশ্বাস করতে পারেননি। তাঁর কথায়, "নিজের নামটা শুনেছি, কিন্তুু অপেক্ষায় ছিলাম ওঁর নামটা বলবে তো। শেষপর্যন্ত ওঁর নামটা শুনে তারপর শান্তি। ততক্ষণে অনেক ফোন এসেছে। কারওটাই ধরিনি।" সোহা বললেন, "আসলে একসঙ্গেই আমরা পড়াশোনা করি। দুজনেই দুজনের স্ট্রং পয়েন্টগুলি জানি। সেভাবেই এগিয়েছি আগাগোড়া।" দুই বোনই জানালেন এবার তাঁরা অর্থনীতি নিয়ে পড়াশোনা করতে চান। গবেষণা করতে চান।  


```