Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মাধ্যমিকের ফলপ্রকাশ, বাড়ল পাশের হার, এগিয়ে কালিম্পং, তিন নম্বরে কলকাতা

মাধ্যমিকের ফল ঘোষণা শুরু হল। এবার মাধ্যমিকে পাশ করেছে ৭ লক্ষ ৬৫ হাজার ২৫২ জন।

মাধ্যমিকের ফলপ্রকাশ, বাড়ল পাশের হার, এগিয়ে কালিম্পং, তিন নম্বরে কলকাতা

মাধ্যমিকের ফলপ্রকাশ হল।

শেষ আপডেট: 2 May 2024 14:11

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ হল। ঠিক কাঁটায় কাঁটায় সকাল ৯টায় সাংবাদিক বৈঠক শুরু করলেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।

চলতি বছর মাধ্যমিক শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি। শেষ হয় ১২ফেব্রুয়ারি। এতদিন নিয়ম ছিল, পরীক্ষা শেষ হওয়ার তিন মাসের মধ্যে ফল প্রকাশ করতে হবে। মাধ্যমিকের ক্ষেত্রে সেই সময়সীমা শেষ হচ্ছিল আগামী ১২ মে। তবে তার আগেই ফল প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষা শেষ হওয়ার ৮০ দিনের মাথায় বেরোল রেজাল্ট। এ বছর রাজ্যে ন’লক্ষেরও বেশি পরীক্ষার্থী মাধ্যমিক দিয়েছিল। এবার মাধ্যমিকে পাশ করেছে ৭ লক্ষ ৬৫ হাজার ২৫২ জন।

মাধ্যমিকে প্রথম হয়েছে কোচবিহারের রামঘোলা হাই স্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন। তার প্রাপ্ত নম্বর ৬৯৩। ৬৯২ নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছে পুরুলিয়া জেলা স্কুলের ছাত্র সাম্যপ্রিয় গুরু। তৃতীয় স্থানে রয়েছে তিনজন। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাই স্কুলের ছাত্র উদয়ন প্রসাদ, বীরভূমের নিউ ইন্টিগ্রেটেড গভ স্কুলের ছাত্রী পুস্পিতা বাঁসুরি ও দক্ষিণ ২৪ পরগনা নরেন্দ্রপুর রামকৃষ্ণের ছাত্র নৈরিতরঞ্জন পাল। তিন জনের প্রাপ্ত নম্বর ৬৯১।

পর্ষদ সভাপতি বললেন, এ বছর মাধ্যমিকে পাশের হার বেড়েছে। পাশের হারে একেবারে শীর্ষে কালিম্পং, দু'নম্বরে রয়েছে মেদিনীপুর, তিন নম্বরে কলকাতা। চলতি বছরে মাধ্যমিকে পাশের হার ৮৬.৩১ শতাংশ। এ বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ লক্ষ ২৩ হাজার ৬৩৬। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৭ লক্ষ ৬৫ হাজার ২৫২ জন পড়ুয়া। জানা গেছে, পাশের হারে ছেলেদের টেক্কা দিয়েছে মেয়েরা।

এবার মাধ্যমিকে প্রথম দশে রয়েছে ৫৭ জনের নাম। দক্ষিণ ২৪ পরগনার ৮ জন, দক্ষিণ দিনাজপুরের ৭ জন, পূর্ব বর্ধমানের ৭ জন, পূর্ব মেদিনীপুরের ৭ জন, বাঁকুড়ার ৪ জন, বীরভূমের ৩ জন, উত্তর ২৪ পরগনার ২ জন, হাওড়ার ১ জন, মালদহের ৪ জন, পশ্চিম মেদিনীপুরের ৪ জন, কোচবিহারের ২ জন, হুগলি থেকে ২ জন, নদিয়ার ২ জন, হাওড়ার ১ জন, ঝাড়গ্রামের ১ জন, কলকাতার ১ জন, পুরুলিয়ার ১ জন, উত্তর দিনাজপুরের ১ জন।

সূত্রের খবর, আজই মার্কশিট হাতে পাবেন মাধ্যমিক পরীক্ষার্থীরা।  সকাল ১০ টার পর থেকে নির্দিষ্ট ক্যাম্প অফিস থেকে স্কুলগুলিকে মার্কশিট সংগ্রহ করতে হবে। এরপরে আজ বৃহস্পতিবারই স্কুলগুলি থেকে রেজাল্ট দেওয়া হবে ছাত্রছাত্রীদের।

সকাল পৌনে ১০টা থেকে অনলাইনে রেজাল্ট দেখা যাবে। মাধ্যমিকের ফলাফল জানার জন্য দুটি ওয়েবসাইট আছে। একটি হল wbresults.nic.in এবং অন্যটি wbbse.wb.gov.in। সেখানে সেখানে WBBSE মাধ্যমিক রেজাল্ট ২০২৪ অপশনে ক্লিক করতে হবে। এরপর সেখানে রোল নম্বর এবং ডেট অব বার্থ দিতে হবে। তারপরেই স্ক্রিনে দেখা যাবে রেজাল্ট। ডাউনলোড করার অপশনও থাকবে।

মাধ্যমিকের রেজাল্ট কিভাবে দেখব?

শুধুমাত্র ওয়েবসাইট নয়, হাতে মার্কশিট পাওয়ার আগে অ্যাপ থেকেও ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। পর্ষদের তরফ থেকে প্রকাশ করা হয়েছে অ্যাপগুলির নাম। আজই সেগুলি ডাউনলোড করে নিতে পারেন মোবাইল ফোনে। সকাল ৯ টা ৪৫ মিনিট থেকে সেই অ্যাপগুলিতে দেখা যাবে ফলাফল। পর্ষদ থেকে প্রকাশিত নোটিসে তিনটি অ্যাপের নাম লেখা হয়েছে- Madhyamik Results 2024, Fastresult ও https://iresults.net/wbbse-app। গুগল প্লে স্টোর থেকেই এই অ্যাপগুলি ডাউনলোড করা যাবে।


```