Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ভোটের আবহে এপ্রিলেই কি মাধ্যমিকের রেজাল্ট? জানুন সম্ভাব্য দিনক্ষণ

গত ১২ ফেব্রুয়ারি এবছরের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে। ইতিমধ্যে খাতা দেখার কাজও প্রায় শেষ পর্যায়ে।

ভোটের আবহে এপ্রিলেই কি মাধ্যমিকের রেজাল্ট? জানুন সম্ভাব্য দিনক্ষণ

শেষ আপডেট: 5 April 2024 20:35

দ্য ওয়াল ব্যুরো: ভোটের আবহে তপ্ত বাংলার হাওয়া। আর ১৮ তম লোকসভা নির্বাচন চলাকালীনই প্রকাশিত হতে পারে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রের খবর, চলতি মাসের শেষের দিকে ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে পারে।

গত ১২ ফেব্রুয়ারি এবছরের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে। ইতিমধ্যে খাতা দেখার কাজও প্রায় শেষ পর্যায়ে। কিন্তু কবে প্রকাশিত হবে রেজাল্ট? লোকসভা নির্বাচনের মধ্যে নাকি ভোটের পর ফল জানতে পারবে ছাত্র-ছাত্রীরা? এই নিয়ে তুঙ্গে জল্পনা।

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন, ৯০ দিনের মধ্যেই বেরোবে রেজাল্ট। অতীতে একাধিকবার মে মাসে মাধ্যমিকের ফল প্রকাশ করেছে পর্ষদ। গত বছর অর্থাৎ ২০২৩-র ১৯ মে রেজাল্ট প্রকাশ করা হয়েছিল। বেশ কয়েকবার ৭৫ দিনের মধ্যেও মাধ্যমিকের রেজাল্ট হাতে পেয়েছে পরীক্ষার্থীরা। এবছরও তেমনটাই হবে বলে মনে করছেন শিক্ষাবিদদের একাংশ।

পর্ষদ সূত্রের খবর, ২০ এপ্রিলের পর মাধ্যমিকের ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। তবে ফলাফলের তারিখ এখনও নিশ্চিতভাবে ঘোষণা করা হয়নি। সেক্ষেত্রে মে মাসেও রেজাল্ট বেরোতে পারে। আসলে ফল প্রকাশের ক্ষেত্রে কোনও ফাঁক রাখতে রাজি নয় বোর্ড। মূল্যায়নের ক্ষেত্রেও কোনও আপস করা হবে না বলে পর্ষদের তরফে জানানো হয়েছে। wbresults.nic.in-এই ওয়েবসাইট থেকে পরীক্ষার্থীরা রেজাল্ট ডাউনলোড করতে পারবে।

অন্যদিকে, এবার মে'র মধ্যেই উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। পরীক্ষা শেষের দিনেই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য তা জানিয়ে দিয়েছিলেন। নির্দিষ্টভাবে কোনও সময় বা দিনক্ষণ না জানালেও  উচ্চমাধ্যমিক পরীক্ষার শেষে সংসদের সভাপতি জানিয়েছেন , তিন মাসের মধ্যে ফলাফল প্রকাশ করা হয়। তবে এবার নির্ধারিত ৯০ দিনের আগেই ফলপ্রকাশ করা যাবে বলে আশা করা হচ্ছে। কারণ এবার পরীক্ষকরা উত্তরপত্র দেখে অনলাইনেই নম্বর জমা দেবেন। ফলে পুরো প্রক্রিয়াটা আরও দ্রুত সম্পন্ন হবে।


```