Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে সভাপতি পদ থেকে সরানো হল চিরঞ্জীব ভট্টাচার্যকে, বদলে এলেন পার্থ কর্মকার

গত নভেম্বরেই যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)-এর উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়েছিলেন চিরঞ্জীব ভট্টাচার্য। তাঁর সংসদ সভাপতির মেয়াদ শেষ হচ্ছে ২ মার্চ। তার আগেই এই সিদ্ধান্ত।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে সভাপতি পদ থেকে সরানো হল চিরঞ্জীব ভট্টাচার্যকে, বদলে এলেন পার্থ কর্মকার

ছবি - সংগৃহীত

পৃথা ঘোষ

শেষ আপডেট: 27 February 2026 23:16

দ্য ওয়াল ব্যুরো: উচ্চ মাধ্যমিকের (HS) লিখিত পরীক্ষা শেষ হতেই প্রশাসনিক স্তরে বড়সড় পরিবর্তনের খবর। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল চিরঞ্জীব ভট্টাচার্যকে (Chiranjib Bhattacharya)। তাঁর পরিবর্তে সেই পদের দায়িত্ব নিতে চলেছেন পার্থ কর্মকার (Partha Karmakar appointment)।

শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী ২ মার্চের মধ্যেই নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন পার্থ কর্মকার। বর্তমানে তিনি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal Board of Primary Education)-এর সহ-সচিব পদে রয়েছেন।

মেয়াদ শেষ, নতুন দায়িত্ব

গত নভেম্বরেই যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)-এর উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়েছিলেন চিরঞ্জীব ভট্টাচার্য। তাঁর সংসদ সভাপতির মেয়াদ শেষ হচ্ছে ২ মার্চ। যদিও ২০২৫ সালের অগস্টেই তাঁর কার্যকালের নির্ধারিত মেয়াদ পূর্ণ হয়েছিল, পরে দু’দফায় তা বাড়ানো হয়।

২০২১ সালের অগস্টে তিনি এই পদে যোগ দেন। তাঁর নেতৃত্বেই উচ্চ মাধ্যমিকে সেমেস্টার পদ্ধতি চালু হয়েছিল, যা নিয়ে শিক্ষামহলে বিস্তর আলোচনা হয়েছিল।

নতুন দায়িত্ব প্রসঙ্গে পার্থ কর্মকার জানিয়েছেন, তিনি ইতিমধ্যেই নিয়োগপত্র পেয়েছেন এবং সোমবার দায়িত্ব নেবেন। তাঁর কথায়, বর্তমানে যেসব কাজ চলছে তা সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়াই এখন প্রধান লক্ষ্য। পাশাপাশি ভবিষ্যৎ নিয়ে কিছু পরিকল্পনাও রয়েছে তাঁর।

পরীক্ষা শেষ, বাকি প্র্যাকটিক্যাল

এ বছরের উচ্চ মাধ্যমিকের লিখিত পরীক্ষা শেষ হয়েছে। এখন বাকি প্র্যাকটিক্যাল পরীক্ষা, যা ২ মার্চ থেকে ২৩ মার্চের মধ্যে সম্পন্ন হবে।


```