Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

১ লক্ষ সিভিক ভলেন্টিয়ার নিয়োগের খবর ছড়াচ্ছে! বার্তা দিল রাজ্য পুলিশ

আসন্ন লোকসভা ভোটে বাংলায় সিভিক ভলান্টিয়ারদের কোনও ভাবেই ব্যবহার করা যাবে না। এমনটাই স্পষ্ট করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।

১ লক্ষ সিভিক ভলেন্টিয়ার নিয়োগের খবর ছড়াচ্ছে! বার্তা দিল রাজ্য পুলিশ

শেষ আপডেট: 13 March 2024 21:42

দ্য ওয়াল ব্যুরো: আসন্ন লোকসভা ভোটে বাংলায় সিভিক ভলান্টিয়ারদের কোনও ভাবেই ব্যবহার করা যাবে না। এমনটাই স্পষ্ট করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। কিন্তু তারপরও খবর ছড়িয়েছে যে, ভোটের আগেই অন্তত ১ লক্ষ সিভিক ভলেন্টিয়ার নিয়োগ হবে রাজ্যে। এই ইস্যুতে সতর্কবার্তা দিল খোদ রাজ্য পুলিশ। তাঁরা জানাল, খবরটি সঠিক নয়। 

রাজ্য বাজেটে সিভিক পুলিশ এবং ভিলেজ পুলিশের বেতন বৃদ্ধি করা হয়েছিল। আবার বুধবারই ঘোষণা করা হয়েছে সিভিকদের অবসরকালীন ভাতাও দ্বিগুণ করা হচ্ছে। এই আবহেই কয়েকদিন ধরে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ নিয়ে যে খবর প্রকাশ্যে এসেছে তার কোনও সারবত্তা নেই বলেই জানাল রাজ্য পুলিশ। সোশ্যাল মিডিয়ায় তাঁরা পোস্ট করে বলেছে, ''একটি খবর আমাদের চোখে পড়েছে যে খুব তাড়াতাড়ি পশ্চিমবঙ্গে ১ লক্ষ সিভিক ভলেন্টিয়ার নিয়োগ হতে চলেছে। স্পষ্টভাবে জানান হচ্ছে, এমন কোনও সিদ্ধান্ত এখনও পর্যন্ত নেওয়া হয়নি।''    

বুধবার সাংবাদিক বৈঠক করে মন্ত্রী মানস ভুইয়াঁ জানিয়েছেন, আশাকর্মী, সিভিক ভলান্টিয়ার, হোমগার্ড, প্যারাটিচার, ভিলেজ পুলিশ, অক্সিলিয়ারি ফায়ার অপারেটরদের অবসরকালীন ভাতা দ্বিগুণ করা হয়েছে। এতদিন তিন লক্ষ টাকা দেওয়া হত, এবার থেকে সেটা বাড়িয়ে করা হয়েছে ছ’লক্ষ টাকা। কিন্তু নতুন করে সিভিক ভলেন্টিয়ার নিয়োগের কোনও ঘোষণা সাম্প্রতিক সময়ে করেনি সরকার। কিন্তু ইতিমধ্যেই একাধিক পোর্টালে এমন খবর বেরিয়েছে যেখানে দাবি করা হচ্ছে ১ লক্ষ সিভিক নিয়োগ হতে চলেছে। রাজ্য পুলিশ স্পষ্ট বলে দিচ্ছে, এমন খবর সত্যি নয়। 

প্রসঙ্গত, রাজ্য বাজেটে সিভিক পুলিশ ও ভিলেজ পুলিশের কর্মীদের বেতন ১০০০ টাকা করে বৃদ্ধি করার কথা ঘোষণা হয়েছিল। এই বর্ধিত বেতন পাওয়া যাবে ২০২৪ সালের মে মাস থেকে পাওয়া যাবে। কারণ, এটা আগামী অর্থবর্ষের জন্য বাজেট ঘোষণা করা হয়েছে। 


```