Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল

ভোট ঘোষণার কয়েক ঘণ্টা আগে পুলিশে রদবদল, তড়িঘড়ি বদলি করা হল বেশ কয়েকজন আইসি-কে

এই তালিকায় যেমন রয়েছেন বিভিন্ন থানার আইসি (IC), তেমনই গুরুত্বপূর্ণ পদে থাকা আধিকারিকদেরও অন্য জেলায় পাঠানো হয়েছে।

ভোট ঘোষণার কয়েক ঘণ্টা আগে পুলিশে রদবদল, তড়িঘড়ি বদলি করা হল বেশ কয়েকজন আইসি-কে

পুলিশে বড় রদবদল

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 15 March 2026 14:24

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে বিধানসভা নির্বাচনের দিন (West Bengal Election Date) ঘোষণার আর কিছুক্ষণ। তার ঠিক কয়েক ঘণ্টা আগে পুলিশ প্রশাসনে (IC Changed) বড়সড় রদবদল নবান্নর। রবিবার দুপুরে ভবানী ভবন থেকে জারি করা এক নির্দেশিকায় একসঙ্গে ২৭ জন পুলিশ ইন্সপেক্টরকে বদলি করা হয়েছে। এই তালিকায় যেমন রয়েছেন বিভিন্ন থানার আইসি (IC), তেমনই গুরুত্বপূর্ণ পদে থাকা আধিকারিকদেরও অন্য জেলায় পাঠানো হয়েছে।

কোথায় কার রদবদল?

সরকারি নির্দেশিকা অনুযায়ী, শ্রীরামপুর থানার আইসি সুখময় চক্রবর্তীকে চন্দননগর পুলিশ কমিশনারেটের স্পেশাল ব্রাঞ্চে (SB) পাঠানো হয়েছে। তাঁর জায়গায় শ্রীরামপুরের দায়িত্ব নিচ্ছেন সিআইডি-র ইন্সপেক্টর সুদীপ্ত চক্রবর্তী। একইভাবে জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্তকে পাঠিয়ে দেওয়া হয়েছে দার্জিলিংয়ের ডিআইবি-তে (DIB)। ওই থানার নতুন আইসি হচ্ছেন বিধাননগর কমিশনারেটের মৌমান চক্রবর্তী। দমদম থানার আইসি সুপ্রকাশ পট্টনায়ককেও বদলি করে আইবি-তে পাঠানো হয়েছে, তাঁর জায়গায় আসছেন পূর্ব বর্ধমানের হাইওয়ে ইন্সপেক্টর মনোজিত ধারা।

এছাড়াও ব্যারাকপুর কমিশনারেটের নিমতা ও জগদ্দল থানা, বীরভূমের রামপুরহাট, পশ্চিম মেদিনীপুরের কোতোয়ালি ও কেশপুর-সহ একাধিক থানার দায়িত্বে রদবদল করা হয়েছে। বদলির এই তালিকায় দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ এবং ডায়মন্ড হারবার পুলিশ জেলার আধিকারিকদের নামও রয়েছে।

তড়িঘড়ি কেন এই বদল?

সাধারণত নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পরেই রাজ্য প্রশাসনের রাশ চলে যায় নির্বাচন কমিশনের হাতে। সে ক্ষেত্রে কোনও আধিকারিকের বদলি করতে গেলে কমিশনের অনুমতি প্রয়োজন হয়। তাই বিকেলের সাংবাদিক বৈঠকের আগেই এই বদলি প্রক্রিয়া সেরে ফেলল রাজ্য সরকার।

বস্তুত, রোববার বিকেল চারটে নাগাদ পশ্চিমবঙ্গ-সহ পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট (West Bengal Election Date) ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন (Election Commission)। দিল্লির বিজ্ঞান ভবন থেকে এই সাংবাদিক বৈঠক হবে। বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ।

পশ্চিমবঙ্গ ছাড়াও অসম, তামিলনাড়ু, কেরল এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির বিধানসভা নির্বাচনের নির্ঘণ্টও রবিবার ঘোষণা হবে। কিছু দিন আগেই কমিশনের ফুল বেঞ্চ কলকাতা সফরে এসে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছে। সেই বৈঠকে প্রায় সব দলই কম দফায় ভোটের দাবি জানিয়েছিল। বিরোধীরা এক বা দুই দফায় ভোট চেয়েছিল বলে সূত্রের খবর।

এদিকে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি। কয়েক লক্ষ নাম এখনও বিবেচনাধীন রয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে তথ্যগত অসঙ্গতির বিষয়গুলি খতিয়ে দেখছেন কলকাতা হাইকোর্ট নিযুক্ত বিচারবিভাগীয় আধিকারিকেরা।


```