Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

'কোনও ভাবেই রাজ্য ভাগ সমর্থন নয়', গ্রেটার কোচবিহারের দাবি তোলায় হুঁশিয়ারি উদয়নের

কোচবিহারকে পৃথক রাজ্য ঘোষণার দাবিতে রেল রোকো কর্মসূচি করেছে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন।

'কোনও ভাবেই রাজ্য ভাগ সমর্থন নয়', গ্রেটার কোচবিহারের দাবি তোলায় হুঁশিয়ারি উদয়নের

উদয়ন গুহ

শেষ আপডেট: 11 December 2024 14:44

দ্য ওয়াল ব্যুরো: উত্তরবঙ্গের একঝাঁক বিজেপি নেতা-মন্ত্রীরা বারবার বাংলা ভাগের দাবি তুলেছেন। এই দাবির বিরোধিতায় সরব হয়ে হুঁশিয়ারিও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ তো রক্ত দিয়ে বাংলা ভাগ রোখার বার্তা আগেই দিয়েছিলেন। আরও একবার এই নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন উদয়ন। জানালেন, কোনও ভাবেই রাজ্য ভাগ সমর্থন নয়। 

বুধবার বংশী মদনের নেতৃত্বে কোচবিহারকে পৃথক রাজ্য ঘোষণার দাবিতে রেল রোকো কর্মসূচি করেছে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। অসম-বাংলা সীমানার জোড়াই স্টেশনের লাইনে বসে রেল অবরোধ করেন সংগঠনের কর্মীরা। এই নিয়েই সোচ্চার হয়েছেন উদয়ন গুহ। তিনি বলেন, অতীতেও তাঁরা এমন কাজ করেছেন। একবার তো কোচবিহার শহর ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন। নিজেদের অবস্থান এবং প্রাসঙ্গিকতা দেখাতে মাঝে মাঝেই তাঁরা এই ধরনের কর্মসূচি করে থাকেন। তবে রেলের মতো সাধারণ মানুষের লাইফ-লাইন বন্ধ করা উচিত নয় বলে মন্তব্য বিধায়কের। 

রাজ্যের মন্ত্রীর স্পষ্ট কথা, তাঁরা কোনওভাবেই রাজ্য ভাগ সমর্থন করেন না। আর রেল আটকে সাধারণ মানুষের ভোগান্তি যেভাবে বাড়ানো হচ্ছে তাও মানা যায় না। যদিও এটা রেল প্রশাসনের ব্যাপার। কিন্তু ওঁরা রাজ্যের থেকে রেল সচল রাখতে চাইলে সাহায্য পাবেন বলেই আশ্বাস দিয়েছেন উদয়ন গুহ। 

গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন অবশ্য জানিয়েছে, ভারত সরকার যতক্ষণ না কোনও সিদ্ধান্ত জানাচ্ছে  ততক্ষণ এই রেল অবরোধ চলবে। তাঁদের অবরোধের জেরে ইতিমধ্যেই একাধিক দুরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। বেশ কয়েকটি ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। ফলে বুধবার সকাল থেকে উত্তর পূর্ব ভারতের সঙ্গে বাংলার রেল যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন।

অ্যাসোসিয়েশনের সভাপতি বংশীবদন বর্মন বলেছেন, ১৯৪৯ সালের ১২ সেপ্টেম্বর চুক্তিতে যা বলা হয়েছিল, তা রক্ষা করেনি ভারত সরকার। সংবিধান অনুযায়ী কোচবিহার 'গ' ক্যাটাগরির রাজ্য। কিন্তু কেন্দ্র এখনও তার মান্যতা দিচ্ছে না। তাই এই কর্মসূচি নিয়েছেন তাঁরা। 

উদয়ন অবশ্য বলছেন, বাংলা ভাগ যে কেউ করতে পারবেন না তা সকলেই জানেন। তাঁর কথায়, ''এই বংশী বদন বা ভাগ্নে মদন যার কথাই বলুন না কেন, নিজেদের প্রাসঙ্গিক করে রাখতে এমন সিদ্ধান্ত নিতে পারে।''


```