Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

কৃত্রিম বুদ্ধিমত্তা চটজলদি ধরিয়ে দিচ্ছে স্বাস্থ্যসাথীর দুর্নীতি, অনিয়ম রুখতে অস্ত্র এআই

এআই খুব সহজেই জানিয়ে দিচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করে কোন সময়ে কতগুলি অস্ত্রোপচার কিংবা প্রতিস্থাপন চলছে। হাসপাতালের প্যাকেজে দুর্নীতি চলছে কিনা তাও জানা যাচ্ছে সহজেই।

কৃত্রিম বুদ্ধিমত্তা চটজলদি ধরিয়ে দিচ্ছে স্বাস্থ্যসাথীর দুর্নীতি, অনিয়ম রুখতে অস্ত্র এআই

শেষ আপডেট: 4 November 2023 11:53

দ্য ওয়াল ব্যুরো: স্বাস্থ্যসাথী প্রকল্পে বিস্তর দুর্নীতির অভিযোগ আসছে বেশ কিছুদিন ধরে। কখনও প্যাকেজের বাইরে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে রোগীর পরিবারের তরফে। কখনও আবার রোগীকে ছুটি দিয়ে দেওয়ার পরেও ব্লক করে রাখা হচ্ছে কার্ড। এছাড়া কখনও আবার উপরি টাকার লোভে সরকারি হাসপাতাল থেকে রোগীদের নিয়ে যাওয়া হচ্ছে বেসরকারি হাসপাতালে। সরকারি প্রকল্পের সমস্ত রকম দুর্নীতি ঠেকাতে এবার কঠোর স্বাস্থ্য দফতর। সূত্রের খবর, স্বাস্থ্যসাথী প্রকল্পের অনিয়মের খতিয়ান পেতে এবং তা রুখতে কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআই-এর সাহায্য নিচ্ছে রাজ্য। আর তা বেশ কাজেও দিচ্ছে!

স্বাস্থ্যসাথী প্রকল্প ব্যবহার করে অর্থপেডিক অস্ত্রোপচার করার নিয়মে সম্প্রতি বেশ বড়সড় বদল এনেছে রাজ্য। স্বাস্থ্য দফতর সূত্রে জানানো হয়েছে, এবার থেকে স্বাস্থ্যসাথী কার্ড দেখিয়ে আর বেসরকারি হাসপাতালে হাড়ের অস্ত্রোপচার করানো যাবে না। তা সরকারি হাসপাতালেই করাতে হবে। একমাত্র যে ক্ষেত্রে সরকারি হাসপাতালে হাড়ের চিকিৎসার পরিকাঠামো নেই, শুধুমাত্র তখনই বেসরকারি হাসপাতালে রেফার করা যাবে রোগীকে। যদিও পথ দুর্ঘটনায় জখম হয়ে হাড় ক্ষতিগ্রস্ত হলে তাঁদের চিকিৎসার ক্ষেত্রে এই নিয়ম কার্যকর নয় বলে জানানো হয়েছে। 

গত ১ নভেম্বর এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে রাজ্যের স্বাস্থ্য দফতর। যদিও এই নয়া এই নিয়মে খুশি নন রাজ্যের বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ। তাঁদের দাবি, এই নিয়মের ফলে রোগী ও হাসপাতাল দু'পক্ষই সমস্যায় পড়বে। ইতিমধ্যেই বাংলার বেশ কিছু বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ এ ব্যাপারে স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমের সঙ্গে দেখা করে কথা বলেছে। 

রাজ্যের তরফে যদিও দাবি করা হয়েছে, স্বাস্থ্যসাথী প্রকল্পে দুর্নীতি রুখতেই এই পদক্ষেপ করা হয়েছে। স্বাস্থ্য দফতর আরও জানিয়েছে, ইতিমধ্যেই এই প্রকল্পের অনিয়ম ধরতে সাহায্য নেওয়া হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার। তা বেশ কার্যকরীও হচ্ছে। এআই খুব সহজেই জানিয়ে দিচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করে কোন সময়ে কতগুলি অস্ত্রোপচার কিংবা প্রতিস্থাপন চলছে।

হাসপাতালের প্যাকেজে দুর্নীতি চলছে কিনা তাও জানা যাচ্ছে সহজেই। এমনকী, এআই-এর পাওয়া তথ্যের ভিত্তিতেই অর্থপেডিক চিকিৎসার নিয়মে বদল আনা হয়েছে বলে দাবি করেছেন স্বাস্থ্য দফতরের এক অধিকর্তা। ফলে স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি রুখতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার যে রীতিমতো ফলপ্রসূ, তা স্পষ্ট। ভবিষ্যতে অন্যান্য সরকারি প্রকল্পের দুর্নীতি দমনেও এআই-কে কাজে লাগানো হতে পারে বলে অনুমান রাজনৈতিক মহলের।


```