Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

WB Health Department: মেডিক্যাল অফিসার ও কর্মীদের জন্য রোস্টার তৈরির নির্দেশ স্বাস্থ্য দফতরের

দ্য ওয়াল ব্যুরো: সরকারি হাসপাতালগুলির সমস্ত মেডিক্যাল অফিসার ও কর্মীদের জন্য একটি বাঁধাধরা ছকের মধ্যে নিয়ে আসার উদ্যোগ নিল রাজ্য সরকার (WB Health Department)। রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে সমস্ত অফিসার ও কর্মীদের জন্য রোস্টার তৈরি নির্দেশ

WB Health Department: মেডিক্যাল অফিসার ও কর্মীদের জন্য রোস্টার তৈরির নির্দেশ স্বাস্থ্য দফতরের

শেষ আপডেট: 14 March 2022 17:15

দ্য ওয়াল ব্যুরো: সরকারি হাসপাতালগুলির সমস্ত মেডিক্যাল অফিসার ও কর্মীদের জন্য একটি বাঁধাধরা ছকের মধ্যে নিয়ে আসার উদ্যোগ নিল রাজ্য সরকার (WB Health Department)। রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে সমস্ত অফিসার ও কর্মীদের জন্য রোস্টার তৈরি নির্দেশ দেওয়া হল। এই রোস্টার (Roster) তৈরি করবেন হাসপাতাল সুপার।

রোস্টারে কী কী বিষয়ের ওপর জোর দেওয়া হবে?

সমস্ত মেডিক্যাল অফিসার ও কর্মীদের ডিউটির সময় সপ্তাহে ৪০ ঘন্টার বেশি না হয় সেইদিকে নজর রাখতে হবে। পাশাপাশি, রাতে যাঁরা থাকবেন তাঁদের ডিউটিও যেন ১২ ঘন্টার বেশি না হয়। এমনকি রাতে যেন অবশ্যই রাতে প্রতিটি ইউনিটে দু'জন করে মেডিক্যাল অফিসার থাকেন সেইদিকে নজর রাখতে হবে।

শুধু ইউনিটে নয়, ইমারজেন্সি ওয়ার্ডেও সন্ধে ও রাতের ডিউটিতে দু'জন করে মেডিক্যাল অফিসারকে রাখতে হবে। এমন কখনই যাতে এমন না হয় যে ইমারজেন্সিতে কোনও মেডিক্যাল অফিসার নেই। সর্বদাই একজন উপস্থিত থাকবেন। এইসব বিষয়ের ওপর ভিত্তি করে রোস্টার তৈরি করবেন হাসপাতাল সুপার। সেই রোস্টার পাঠাতে হবে স্বাস্থ্য ভবনেও।

চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান নির্বাচন, ত্রিশঙ্কু পুরবোর্ড গঠনে গোলমালের আশঙ্কায় বৈঠক ডাকলেন মুখ্যসচিব


```