Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পঞ্চায়েত ভোটে নিহতদের পরিবারকে চাকরি রাজ্যের, মুখ্যমন্ত্রীর ঘোষণায় সিলমোহর মন্ত্রিসভার

পঞ্চায়েত নির্বাচনে নিহতদের পরিবারকে চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সেই সিদ্ধান্তেই সিলমোহর দেওয়া হয়।

পঞ্চায়েত ভোটে নিহতদের পরিবারকে চাকরি রাজ্যের, মুখ্যমন্ত্রীর ঘোষণায় সিলমোহর মন্ত্রিসভার

শেষ আপডেট: 17 November 2023 17:42

দ্য ওয়াল ব্যুরো: হিংসা, খুনোখুনি, রক্তপাত। চলতি বছরের পঞ্চায়েত নির্বাচনে বলি হন বহু মানুষ। যুযুধান রাজনৈতিক দলের কর্মী-সমর্থকদের  পাশাপাশি হামলার শিকার হয়েছেন ভোটকর্মীরাও। রাজ্য নির্বাচন কমিশন ‘ক্ষতিগ্রস্ত’ ভোটকর্মীদের ক্ষতিপূরণ দেওয়ার কথা জানায়। পঞ্চায়েত নির্বাচনে নিহতদের পরিবারকে চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সেই সিদ্ধান্তেই সিলমোহর দেওয়া হয়।

গত ৮ জুলাই পঞ্চায়েত নির্বাচনী হিংসায় নিহতদের পরিবারদের আর্থিক সাহায্য দেওয়ার পাশাপাশি চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যাপাধ্যায়। গত ১২ জুলাই নবান্নে সাংবাদিক বৈঠক করে একথা জানান তিনি। সেসময় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ‘নিহতদের পরিবারকে আমরা দু’লক্ষ টাকা করে দেব৷ হোমগার্ডের চাকরিও দেওয়া হবে।‘  

ইতিমধ্যে নিহতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হয়ে গিয়েছে। আর এবার চাকরি দেওয়ার ক্ষেত্রে সিলমোহর দিল রাজ্য মন্ত্রিসভা। শুক্রবার নবান্নে মন্ত্রিসভার বৈঠক ছিল। সেখানেই সংশ্লিষ্ট বিষয়টি পাশ হয় বলে নবান্ন সূত্রের খবর। 

এদিকে মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই নিহতর সংখ্যা নিয়ে শুরু হয় বিতর্ক। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি তুলেছিলেন, পঞ্চায়েত ভোট ঘোষণা হওয়ার পর থেকে এখনও পর্যন্ত প্রায় ৩৫ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। কিন্তু মুখ্যমন্ত্রী ১৯ জন মানুষের মৃত্যুর কথা বলেছেন। তাই সকলকে চাকরি এবং আর্থিক সাহায্য দিতে হবে।


```