Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

রাজ্যপাল রাস্তায় নামলেন, লেকটাউনে পুজো দিলেন, গেলেন ইকবালপুরেও

দ্য ওয়াল ব্যুরো: রামনবমীর অশান্তির পর হনুমান জয়ন্তী নিয়ে সরগরম বাংলা। মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে আদালতের নির্দেশে আধাসামরিক বাহিনী নেমেছে স্পর্শকাতর এলাকায়। এদিনই দেখা গেল রাজ্যপাল সিভি আনন্দ বোসও রাস্তায় নেমেছেন। উদ্দেশ্য সম্প্রী

রাজ্যপাল রাস্তায় নামলেন, লেকটাউনে পুজো দিলেন, গেলেন ইকবালপুরেও

শেষ আপডেট: 6 April 2023 07:14

দ্য ওয়াল ব্যুরো: রামনবমীর অশান্তির পর হনুমান জয়ন্তী নিয়ে সরগরম বাংলা। মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে আদালতের নির্দেশে আধাসামরিক বাহিনী নেমেছে স্পর্শকাতর এলাকায়। এদিনই দেখা গেল রাজ্যপাল সিভি আনন্দ বোসও রাস্তায় নেমেছেন। উদ্দেশ্য সম্প্রীতির বার্তা দেওয়া এবং মানুষের মধ্যে আস্থা গড়ে তোলা ।

বৃহস্পতিবার সকালে লেকটাউনের হনুমান মন্দিরে পুজো দিয়ে সম্প্রীতির (harmony) বার্তা দেন রাজ্যপাল (Governor)। তারপর যান ইকবালপুরে।

বন্দরের এই এলাকায় গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন রাজ্যপাল। পাশাপশি কেন্দ্রীয়বাহিনী এবং পুলিশের সঙ্গেও কথা বলেন তিনি। পরিস্থিতির দিকে নজর রাখতে বলেন। যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় সে ব্যাপারে সতর্ক করেছেন রাজ্যের সাংবিধানিক প্রধান। রাজ্যপাল বলেন, মানুষের কথা ভাবাই তাঁর প্রধান কর্তব্য। মোমিনপুর, ইকবালপুরের পর পোস্তায় যাওয়ার কথা রাজ্যপালের।

https://twitter.com/TheWallTweets/status/1643874200698904579

রাজ্যপাল জানান, পরিস্থিতি আয়ত্তে আছে। মানুষ সাহায্য করছে। আর পুলিশ সমস্ত পরিস্থিতির দিকে নজর রাখছে। পাশাপাশি তিনি জানান, বাংলা একটা ট্রেন্ড তৈরি করল আজ যে কীভাবে শান্তি বজায় রাখা যায়।

হনুমান জয়ন্তীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলার তিন জায়গায় ৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছিল নবান্ন। সেই মতো, হাওড়া হুগলি ও ব্যারাকপুরে মোতায়েন রয়েছে কেন্দ্রীয়বাহিনী। বুধবার রাতেই চুঁচুড়া, কামারহাটি এলাকায় রুট মার্চ করেছে রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী। প্রসঙ্গত, হনুমান জয়ন্তীতে গতবার বন্দরের এই এলাকায় উত্তপ্ত হয়েছিল পরিস্থিতি। টানা চার পাঁচদিন ধরে ১৪৪ ধারা জারি ছিল সেখানে।

শিয়ালদহ শাখায় ফের লোকাল ট্রেন বাতিল, দূরপাল্লার সূচি বদল! সপ্তাহান্তে দুর্ভোগের আশঙ্কা


```