Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মঙ্গলবার চোপড়ায় রাজ্যপাল, তৃণমূলের দাবিতে সাড়া দিয়ে রাতের ট্রেনে যাচ্ছেন বোস

সোমবার রাতের দার্জিলিং মেলে কিষাণগঞ্জ স্টেশনের উদ্দেশে রওনা দেবেন তিনি। বিহারের কিষাণগঞ্জ স্টেশনে নেমে সড়কপথে তাঁর চোপড়া পৌঁছনোর কথা রয়েছে।

মঙ্গলবার চোপড়ায় রাজ্যপাল, তৃণমূলের দাবিতে সাড়া দিয়ে রাতের ট্রেনে যাচ্ছেন বোস

শেষ আপডেট: 19 February 2024 13:28

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার চোপড়া যাচ্ছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সোমবার রাতের দার্জিলিং মেলে কিষাণগঞ্জ স্টেশনের উদ্দেশে রওনা দেবেন তিনি। রাজভবনের বিবৃতিতে তেমনটাই জানানো হয়েছে৷ সব কিছু ঠিক থাকলে মঙ্গলবার সকালেই কিষাণগঞ্জ পৌঁছবেন রাজ্যপাল। বিহারের কিষাণগঞ্জ স্টেশনে নেমে সড়কপথে তাঁর চোপড়া পৌঁছনোর কথা রয়েছে।

সোমবার রাত ১০টা ০৫ মিনিটের দার্জিলিং মেলে শিয়ালদা থেকে ট্রেনে করে কিষাণগঞ্জ যাবেন রাজ্যপাল। কিষাণগঞ্জ থেকে সড়ক পথে চোপড়া যেতে লাগবে দেড় ঘণ্টা। তার জন্যই রাজ্যপাল দার্জিলিং মেলে করে কিষাণগঞ্জ যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে রাজভবন সূত্রের খবর।

উত্তর ২৪ পরগণার চোপড়ায় শিশু মৃত্যুর ঘটনায় কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। সন্দেশখালি নিয়ে যখন একের পর এক রাজ্যে-কেন্দ্রের বিজেপি নেতৃত্ব তৃণমূলকে নিশানা করছে. ঠিক তখনই চোপড়ায় শিশু মৃত্যুতকে হাতিয়ার করেছে শাসক দল। রাজ্যপাল সন্দেশখালি গেলে, চোপড়া কেন যাবেন না? বার বার সেই প্রশ্ন তোলা হচ্ছিল।

কয়েকদিন আগে রাজ্যপালের হস্তক্ষেপ চেয়ে তৃণমূলের প্রতিনিধিদল রাজভবনে আসেন। চোপড়ার শিশুমৃত্যুর ঘটনা নিয়ে রাজভবনে স্মারকলিপি জমা দেয় তৃণমূলের প্রতিনিধিদল। সেই দলে ছিলেন কুণাল ঘোষ, ব্রাত্য বসু এবং চন্দ্রিমা ভট্টাচার্য-সহ নজন প্রতিনিধি। এরপর শাসক দলের তরফে জানানো হয়েছিল, চোপড়ায় যাওয়ার ব্যাপারে আশ্বাস দিয়েছেন সিভি আনন্দ বোস। তৃণমূলের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের পাঁচ দিন পর মঙ্গলবার চোপড়ায় যাচ্ছেন রাজ্যপাল। 

প্রসঙ্গত, ভারত-বাংলাদেশ সীমান্তে দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের চেতনাগছ এলাকায় বিএসএফ একটি নর্দমা কাটছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সেখানেই খেলা করছিল শিশুরা। আচমকাই ধস নেমে দুর্ঘটনা ঘটে। মাটির নীচে চাপা পড়ে চার শিশু। বিএসএফ জওয়ানেরা তাঁদের উদ্ধার করে চোপড়ার স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। কিন্তু শেষরক্ষা হয়নি। সেখানেই চার শিশুকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। ঘটনাটিতে বিএসএফের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে তৃণমূল।  যদিও বিএসএফের তরফে বিবৃতি দিয়ে বলা হয়, তারা কোনও খননকার্য চালায়নি।

তৃণমূল সূত্রের খবর, শীঘ্রই চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে মহিলা তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল চোপড়া যাবে। তাঁরা ওই চার শিশুর পরিবারের সঙ্গে কথা বলবেন। এরপর ফিরে এসে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে রিপোর্ট দেবে।


```