Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

আচার্য সুপ্রিম কোর্টের অবমাননা করছেন, নিযুক্ত উপাচার্যদের দেখে স্তম্ভিত: এডুকেশন ফোরাম

আচার্য সুপ্রিম কোর্টের অবমাননা করছেন, নিযুক্ত উপাচার্যদের দেখে স্তম্ভিত: এডুকেশন ফোরাম

শেষ আপডেট: 1 October 2023 20:23

দ্য ওয়াল ব্যুরো: সংঘাতের আবহেই ফের রাজ্যের ৬টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই পরিস্থিতিতে রাজ্যের এডুকেশন ফোরামের তরফে প্রেস বিবৃতি দিয়ে বলা হল, আচার্য তথা রাজ্যপাল নিজেই সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করছেন। বাংলার শিক্ষা জগতকে অপমান করছেন তিনি। 

এই বিবৃতিতে এডুকেশন ফোরামের তরফে সই করেছেন অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র। এদিনের বিবৃতিতে বলা হয়েছে, উচ্চশিক্ষাক্ষেত্রে বেআইনি কার্যকলাপের মাধ্যমে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করছেন আচার্য। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে রাজ্য বিধানসভায় পাস হওয়া বিল মানছেন না তিনি। 'আজ ফের একবার কয়েকটি বিশ্ববিদ্যালয়ে নিজের পছন্দের উপাচার্য নিয়োগ করেছেন তিনি, যেখানে এই পুরো বিষয়টাকেই চ্যালেঞ্জ করে এসএলপি ফাইল করেছে রাজ্য সরকার, এবং তা শীর্ষ আদালতে বিচারাধীন। এই ঘটনা সরাসরি আইনি পদ্ধতিকে অমান্য করা এবং সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার সামিল,' এডুকেশন ফোরামের তরফে দাবি করা হয়েছে ওই বিবৃতিতে। 

দ্য ওয়াল এখন হোয়াটসঅ্যাপেও। ফলো করতে ক্লিক করুন।


উল্লেখ্য, এর আগে এই মামলায় সুপ্রিম কোর্ট উপাচার্য নিয়োগের ক্ষেত্রে একটি সার্চ এবং সিলেকশন কমিটি গঠন করার কথা জানিয়েছিল। সেই কমিটির সদস্য হিসেবে রাজ্য এবং রাজ্যপাল উভয় তরফ থেকেই তিন থেকে পাঁচ জনের নাম চাওয়া হয়েছিল। কিন্তু তার মধ্যেই রাজ্যপাল ফের উপাচার্য নিয়োগ করায় আনন্দ বোসের বিরুদ্ধে শীর্ষ আদালতের নির্দেশ অবমাননা এবং বাংলা শিক্ষা জগতকে অপমান করার অভিযোগ তুলে সরব হয়েছে এডুকেশন ফোরাম। তারা জানিয়েছে, বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য হিসেবে শিক্ষা জগত থেকে যাঁদের মনোনীত করেছেন রাজ্যপাল, তাঁদের নাম দেখে তারা স্তম্ভিত। তাঁরা হয় বাংলার বাইরের মানুষ, অথবা পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা জগতের পরিধি থেকে অনেক দূরে। এমনকী, রাজ্যপালের মনোনীত এই সমস্ত শিক্ষাবিদদের পেশাগত রেকর্ডের বিষয়ে সংবাদমাধ্যমগুলিতে প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদনগুলির কারণে জনমানসে তাঁদের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বলেও দাবি করা হয়েছে ফোরামের তরফে।

জানা গেছে, মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে নতুন অন্তর্বর্তীকালীন উপাচার্য করা হয়েছে অচিন্ত্য সাহাকে। মালদহ বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য হয়েছেন বিবি পারিদা। এছাড়াও কোচবিহার পঞ্চানন বিশ্ববিদ্যালয়, আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয় ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল। এই তিন বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যরা হলেন যথাক্রমে রথিন বন্দ্যোপাধ্যায়, দিলীপ মাইতি, সিএম রবিন্দ্রন। 

উপাচার্য নিয়োগ সহ একাধিক বিষয় নিয়ে রাজভবন-নবান্ন ঝামেলা লেগেই রয়েছে। রাজভবনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠেছিল। রাজ্যের অভিযোগ, রাজ্যপাল বিজেপির দ্বারা নিয়ন্ত্রিত হয়ে বিজেপির আদেশ পালন করছেন। যদিও রাজভবনের নিরপেক্ষতা প্রসঙ্গে এদিন রাজ্যপাল বলেন, "রাজভবন রাজনীতির ঊর্ধ্বে থাকা উচিত। এটি একটি অরাজনৈতিক পরিসর হওয়া উচিৎ।"

রাজ্যের শিক্ষাদফতরের অভিযোগ, রাজ্যপাল কোনওরকম আলোচনা ছাড়াই একের পর এক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে নিজের পছন্দ মতো লোক বসাচ্ছেন। যদিও সেইসব অভিযোগে আমল দিতে নারাজ রাজ্যপাল।


```